Skip to content

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২

ধারা ৬কর্তৃপক্ষের গঠন

বলবৎঅধ্যায় ২ কর্তৃপক্ষ

অধ্যায় ২ কর্তৃপক্ষ

ধারা ৬

6. কর্তৃপক্ষের গঠন (১) একজন চেয়ারম্যান ও চার জন সদস্য সমন্বয়ে কর্তৃপক্ষ গঠিত হইবে। (২) চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহারা কর্তৃপক্ষের সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন। (৩) চেয়্যারম্যান কর্তৃপক্ষের প্রধান নির্বাহী হইবেন। (৪) চেয়ারম্যান ও সদস্যগণের বেতন, ভাতা, পদমর্যাদা, জ্যেষ্ঠতা ও চাকুরীর অন্যান্য শর্তাদি সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৫) চেয়্যারম্যান ও সদস্যগণ এই আইন বা তদ্‌ধীন প্রণীত বিধি বা প্রবিধান দ্বারা বা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বা অর্পিত ক্ষমতা প্রয়োগ এবং কার্যাবলী সম্পাদন করিবেন। (৬) কেবল কোন সদস্য পদে শূন্যতা বা কর্তৃপক্ষ গঠনে ত্রুটি থাকিবার কারণে কর্তৃপক্ষের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবেনা বা তৎসম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবেনা।

End of ধারা ৬. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২