Skip to content

প্রতিযোগিতা আইন, ২০১২

ধারা ১২কমিশনের সচিব, কর্মকর্তা ও কর্মচারী, ইত্যাদি

বলবৎদ্বিতীয় অধ্যায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠা, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠা, ইত্যাদি

ধারা ১২

12. কমিশনের সচিব, কর্মকর্তা ও কর্মচারী, ইত্যাদি (১) কমিশনের একজন সচিব থাকিবেন, যিনি সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হইবেন এবং তাহার চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (২) এই আইনের অধীন কমিশন উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে। (৩) কমিশনের কর্মকর্তা ও কর্মচারীর বেতন, ভাতা ও চাকুরীর অন্যান্য শর্তাদি বিধি দ্বারা নির্ধারিত হইবেঃ তবে শর্ত থাকে যে, সরকার, কমিশনের অনুরোধক্রমে, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোন কর্মকর্তা ও কর্মচারীকে কমিশনে প্রেষণে নিয়োগ করিতে পারিবে।

End of ধারা ১২. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: প্রতিযোগিতা আইন, ২০১২