Skip to content

প্রতিযোগিতা আইন, ২০১২

ধারা ৩১প্রতিযোগিতা তহবিল

বলবৎষষ্ঠ অধ্যায় কমিশনের আর্থিক বিষয়াদি

ষষ্ঠ অধ্যায় কমিশনের আর্থিক বিষয়াদি

ধারা ৩১

31. প্রতিযোগিতা তহবিল (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রতিযোগিতা তহবিল নামে কমিশনের একটি তহবিল গঠিত হইবে। (২) প্রতিযোগিতা তহবিল, অতঃপর এই ধারায় তহবিল বলিয়া উল্লিখিত, এর পরিচালনা ও প্রশাসন, এই ধারা এবং বিধির বিধান সাপেক্ষে, কমিশনের উপর ন্যস্ত থাকিবে। (৩) তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথাঃ- (ক) সরকার কর্তৃক প্রদত্ত বাৎসরিক অনুদান; (খ) এই আইনের অধীন জমাকৃত ফিস, চার্জ, ইত্যাদি; (গ) ব্যাংকে জমাকৃত অর্থের সুদ; এবং (ঘ) প্রচলিত বিধি-বিধানের পরিপন্থী নহে এমন অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। (৪) তহবিল হইতে চেয়ারপার্সন, কমিশনের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, ভাতা ও চাকুরীর শর্তাবলী অনুসারে প্রদেয় অর্থ প্রদান করা হইবে এবং কমিশনের প্রয়োজনীয় অন্যান্য ব্যয় নির্বাহ করা হইবে। (৫) কমিশনের অর্থ কেবল উহার দায় ও দায়িত্ব প্রতিপালনের খরচ পরিশোধের জন্য ব্যয় করা হইবে এবং দৈনন্দিন কার্য পরিচালনার অর্থ কমিশন কর্তৃক নির্দিষ্টকৃত কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং উক্ত ব্যাংক হইতে অর্থ উত্তোলনের পদ্ধতি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। ব্যাখ্যা।–এই ধারায় “তফসিলি ব্যাংক” বলিতে Bangladesh Bank Order, 1972 (P.O 127 of 1972) এর article 2 (j) তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে। (৬) তহবিলের উদ্বৃত্ত অর্থ বাংলাদেশ সরকারের সংযুক্ত তহবিলে জমা করা হইবে।

End of ধারা ৩১. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: প্রতিযোগিতা আইন, ২০১২