Skip to content

দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২

ধারা ২৩দুর্গত এলাকা সংক্রান্ত বিশেষ করণীয় কার্যাবলী

বলবৎতৃতীয় অধ্যায় দুর্গত এলাকা ঘোষণা, বিভিন্ন বাহিনীর অংশগ্রহণ ইত্যাদি

তৃতীয় অধ্যায় দুর্গত এলাকা ঘোষণা, বিভিন্ন বাহিনীর অংশগ্রহণ ইত্যাদি

ধারা ২৩

23. দুর্গত এলাকা সংক্রান্ত বিশেষ করণীয় কার্যাবলী (১) ধারা ২২ এর উপ-ধারা (১) এর অধীন কোন অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করা হইলে সরকার, প্রয়োজনে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সরকারি ও আধা-সরকারি সংস্থা এবং এই আইনের অধীন গঠিত কমিটিসমূহকে জরুরি ভিত্তিতে নিম্নবর্ণিত বিশেষ করণীয় কার্যাবলী সম্পাদনের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে, যথা:- (ক) দুর্যোগ অবস্থা মোকাবেলায় দুর্গত এলাকায় সরকারি ও বেসরকারি মজুদে থাকা সম্পদের প্রাপ্যতা নিশ্চিতকরণ; (খ) প্রয়োজনে অতিরিক্ত সম্পদের প্রাপ্যতা নিশ্চিতকরণ; (গ) জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিশ্চিতকরণ; (ঘ) জান-মাল ও পরিবেশের ক্ষয়ক্ষতি হ্রাসকরণের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ; এবং (ঙ) স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা অনুযায়ী সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ । (২) উপ-ধারা (১) এর অধীন নির্দেশপ্রাপ্ত হইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তরসহ সরকারি ও বেসরকারি সংস্থার সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারী উহা পালনে বাধ্য থাকিবে।

End of ধারা ২৩.

সূচিপত্র দেখুন: দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২