Skip to content

দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২

ধারা ৫১কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন

বলবৎপঞ্চম অধ্যায় অপরাধ, দণ্ড, ইত্যাদি

পঞ্চম অধ্যায় অপরাধ, দণ্ড, ইত্যাদি

ধারা ৫১

51. কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন কোন কোম্পানী বা প্রতিষ্ঠান কর্তৃক এই আইন বা তদধীন প্রণীত বিধির অধীন কোন অপরাধ সংঘটিত হইলে বা কোন বিধান লঙ্ঘিত হইলে উক্ত অপরাধ বা লঙ্ঘনের সহিত প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রহিয়াছে উক্ত কোম্পানী বা প্রতিষ্ঠানের এমন প্রত্যেক পরিচালক, অংশীদার, নির্বাহী, ম্যানেজার, সচিব বা অন্য কোন কর্মকর্তা বা কর্মচারী বা প্রতিনিধি উক্ত অপরাধ বা লংঘন করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্ত অপরাধ বা লংঘন তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে অথবা উক্ত অপরাধ বা লঙ্ঘন রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়া অকৃতকার্য হইয়াছেন। [ব্যাখ্যাঃ এই ধারায়- (ক) “কোম্পানী বা প্রতিষ্ঠান” বলিতে কোন কোম্পানী, সংস্থা, প্রতিষ্ঠান, অংশীদারী কারবার, সমিতি বা একাধিক ব্যক্তি সমন্বয়ে গঠিত সংগঠন বা সংস্থাকে বুঝাইবে; এবং (খ) “পরিচালক” অর্থে অংশীদার বা পরিচালনা বোর্ডের সদস্যও অন্তর্ভুক্ত হইবে।]

End of ধারা ৫১.

সূচিপত্র দেখুন: দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২