তফসিল[ধারা ৩৫ ও ৪৩ দ্রষ্টব্য]
তফসিল
তফসিল [ধারা ৩৫ ও ৪৩ দ্রষ্টব্য] দুর্যোগ ব্যবস্থাপনায় জীবন ও সম্পদ রক্ষার জন্য জরুরি করণীয় ও দায়-দায়িত্ব নং জরুরি করণীয় ও দায়-দায়িত্বসমূহ
তফসিল, ক্রমিক ১
(১) | সকল হাসপাতাল, ক্লিনিক, কমিউনিটি সেন্টার, শপিং মল, সিনেমা হল, রেস্তোরাঁ, কলকারখানা, ফ্যাক্টরি ও গুদামে অগ্নি ঝুঁকি অনুযায়ী যথাযথ অগ্নি প্রতিরোধ, অগ্নিনির্বাপন, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক সাজ-সরঞ্জামাদি স্থাপন ও সচল অবস্থায় মজুদ রাখিতে হইবে।
তফসিল, ক্রমিক ২
(২) | সকল হাসপাতাল, ক্লিনিক, কমিউনিটি সেন্টার, শপিং মল, সিনেমা হল, রেস্তোরাঁ, কলকারখানা বা ফ্যাক্টরিতে আপদকালীন সময়ে নিরাপদ বহির্গমনের সুবিধার্থে অকুপেন্ট লোড ( Occupant Load ) অনুযায়ী জরুরি নির্গমন পথসহ একাধিক নির্গমন পথ রাখিতে হইবে এবং জরুরি নির্গমন পথ কোনদিকে তাহা ফ্লোর মার্কিং ( Floor Marking ) দ্বারা চিহ্নিত করিতে হইবে।
তফসিল, ক্রমিক ৩
(৩) | অগ্নিকান্ড, ভূমিকম্প, ভবনধস বা অন্যান্য দুর্যোগের সময় অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাইবে না।
তফসিল, ক্রমিক ৪
(৪) | নদীপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানে এবং সমুদ্রগামী মাছ ধরার নৌকা বা ট্রলারে পর্যাপ্ত সংখ্যক লাইফবয় ( Lifebuoy ), একটি ট্রানজিস্টার, বাঁশি, টর্চলাইট এবং অন্যান্য দুর্যোগ প্রস্তুতিমূলক সরঞ্জামাদি রাখিতে হইবে।
তফসিল, ক্রমিক ৫
(৫) | আবহাওয়া অধিদপ্তর হইতে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের জন্য বলা হইলে ১৫০ ফুট এবং ইহার কম দৈর্ঘ্যবিশিষ্ট নৌযানকে, যাহা ঘন্টায় ৬১ কিলোমিটার বেগে প্রবাহিত ঝড়ো হাওয়া প্রতিরোধে সক্ষম নয়, অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে ফিরিয়া আসিতে হইবে।
তফসিল, ক্রমিক ৬
(৬) | পানির আগমন ও নির্গমন পথে এমন কোনরূপ বাধা সৃষ্টি করা যাইবে না কিংবা এমন কোন উন্নয়ন কাজ করা যাইবে না, যাহা জলাবদ্ধতার কারণ ঘটাইতে পারে কিংবা জনগণের দুর্ভোগ সৃষ্টি করিতে পারে।
তফসিল, ক্রমিক ৭
(৭) | বিদ্যুৎ খুঁটি এবং অন্যান্য বিপদজনক স্থাপনাসমূহে, যাহা আপদ ও দুর্যোগ সৃষ্টি করিতে পারে, 'বিপদ সংকেত চিহ্ন' স্থাপন করিতে হইবে।
তফসিল, ক্রমিক ৮
(৮) | আবাসিক এলাকা কিংবা কোন সাধারণ বিপনী বিতান বা মার্কেটে উচ্চ দাহ্যশীল কেমিক্যাল বা বিপদজনক কেমিক্যাল জাতীয় পদার্থ পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ব্যতিরেকে মজুদ ও বিপণন করা যাইবে না।
তফসিল, ক্রমিক ৯
(৯) | সমুদ্র উপকূলের বালু ও বৃক্ষ অপসারণ বা কর্তন করা যাইবে না।
তফসিল, ক্রমিক ১০
(১০) | যুক্তিসঙ্গতভাবে কোন অস্বাভাবিক ঘটনা, যাহা দুর্যোগে পরিণত হইতে পারে, দৃষ্টিগোচর হইলে উহা তাৎক্ষণিকভাবে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কোন কমিটির সভাপতি বা কোন সদস্য বা নিকটস্থ থানায় অবহিত করিতে হইবে।
তফসিল, ক্রমিক ১১
(১১) | পাহাড়ের ঢালে বা পাদদেশে পূর্বে স্থাপিত ঘর-বাড়ি, দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকারীদেরকে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন বা দুর্যোগ পরবর্তী সময়ে অন্য কোন নিরাপদ স্থানে স্থানান্তরের নির্দেশনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাইবে না।