Skip to content

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

ধারা ১১তালিকাভুক্তি বাতিল

বলবৎদ্বিতীয় অধ্যায় মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি

দ্বিতীয় অধ্যায় মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি

ধারা ১১

11. তালিকাভুক্তি বাতিল [(১) তালিকাভুক্ত ব্যক্তি যদি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা বন্ধ করিয়া দেন, তাহা হইলে তাহার টার্নওভার কর তালিকাভুক্তি বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, আবেদন করিতে পারিবেন।] (২) [সংশ্লিষ্ট কর্মকর্তার ] নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, উক্ত ব্যক্তির তালিকাভুক্তি বাতিল করিতে পারিবেন। (৩) মূসক নিবন্ধনের জন্য দাখিলকৃত আবেদন তালিকাভুক্তি বাতিলের আবেদন হিসাবে বিবেচিত হইবে এবং [সংশ্লিষ্ট কর্মকর্তা] যে তারিখে মূসক নিবন্ধন সনদপত্র ইস্যু করিবেন সেই তারিখের অব্যবহিত পূর্ববর্তী দিবসে টার্নওভার কর তালিকাভুক্তি বাতিল হইয়াছে বলিয়া গণ্য হইবে। (৪) যদি কোন ব্যক্তি তালিকাভুক্তি বাতিলের জন্য উপ-ধারা (১) এর অধীন আবেদন না করেন, তাহা হইলে [সংশ্লিষ্ট কর্মকর্তা] নির্ধারিত সময়সীমা ও পদ্ধতিতে, উক্ত ব্যক্তির তালিকাভুক্তি বাতিল করিয়া প্রয়োজনীয় আদেশ প্রদান করিতে পারিবেন।

  1. 81. “সংশ্লিষ্ট কর্মকর্তার” শব্দগুলি “কমিশনারের” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৬০(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 82. “সংশ্লিষ্ট কর্মকর্তা” শব্দগুলি “কমিশনার” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৬০(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 83. “সংশ্লিষ্ট কর্মকর্তা” শব্দগুলি “কমিশনার” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৩৮ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২