Skip to content

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

ধারা ১২৩কার্যধারায় সাক্ষ্য প্রমাণের দায়

বলবৎসপ্তদশ অধ্যায় আপীল ও রিভিশন

সপ্তদশ অধ্যায় আপীল ও রিভিশন

ধারা ১২৩

123. কার্যধারায় সাক্ষ্য প্রমাণের দায় (১) কমিশনার (আপীল) ও [আপিল ট্রাইব্যুনালের] কোন কার্যধারায় বিচার্য বিষয় প্রমাণের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে কমিশনার কর্তৃক প্রদত্ত হলফনামা চূড়ান্ত প্রমাণ হিসাবে গণ্য হইবে, যদি না করদাতা উক্ত হলফনামার বিষয়টি খণ্ড করিয়া ভিন্নরূপ প্রমাণ পেশ করিতে পারেন। (২) উক্ত হলফনামার সহিত কমিশনার কর্তৃক ইস্যুকৃত নোটিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য দলিল সংযুক্ত করিতে হইবে।

End of ধারা ১২৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২