Skip to content

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

ধারা ১২৬অব্যাহতি

বলবৎঅষ্টাদশ অধ্যায় বিবিধ

অষ্টাদশ অধ্যায় বিবিধ

ধারা ১২৬

126. অব্যাহতি [[(১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন বা বিশেষ আদেশ দ্বারা, প্রজ্ঞাপনে বা বিশেষ আদেশে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে, যে কোনো পণ্য বা পণ্য শ্রেণির আমদানি বা সরবরাহ বা প্রদত্ত যে কোনো সেবাকে এই আইনের অধীন আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক [বা টার্নওভার কর] বা আগাম কর হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।] (২) বোর্ড, বিশেষ আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে কোন আন্তর্জাতিক চুক্তি বা দ্বিপক্ষীয় চুক্তি পারস্পরিক ভিত্তিতে (reciprocal basis) বাস্তবায়নের জন্য, যে কোন পণ্যের আমদানি, সরবরাহ গ্রহণ বা সেবা গ্রহণকে এই আইনের অধীনে আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক [বা আগাম কর ] হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে। [***]]

  1. 301. ধারা ১২৬ অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ১০১ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 302. উপধারা (১) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ২৪(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 303. “বা টার্নওভার কর” শব্দগুলি “সম্পূরক শুল্ক” শব্দগুলির পর অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৮ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  4. 304. “বা আগাম কর” শব্দগুলি “সম্পূরক শুল্ক” শব্দগুলির পর অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ৯ নং আইন) এর ৭৭(ক) ধারাবলে সন্নিবেশিত।
  5. 305. উপ-ধারা (৩) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ২৪(খ) ধারাবলে বিলুপ্ত।

End of ধারা ১২৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২