Skip to content

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

ধারা ১৬মূল্য সংযোজন কর পরিশোধে দায়ী ব্যক্তি

বলবৎতৃতীয় অধ্যায় মূল্য সংযোজন কর আরোপ

তৃতীয় অধ্যায় মূল্য সংযোজন কর আরোপ

ধারা ১৬

16. মূল্য সংযোজন কর পরিশোধে দায়ী ব্যক্তি নিম্নবর্ণিত ব্যক্তিকে মূসক প্রদান করিতে হইবে, যথা:― (ক) মূল্য সংযোজন কর আরোপযোগ্য আমদানির ক্ষেত্রে: আমদানীকারক; (খ) বাংলাদেশে করযোগ্য সরবরাহ প্রদানের ক্ষেত্রে: সরবরাহকারী; (গ) আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের ক্ষেত্রে: সরবরাহ গ্রহীতা; [(ঘ) অন্যান্য ক্ষেত্রে: সরবরাহকারী বা সরবরাহগ্রহণকারী।]

  1. 89. দফা (ঘ) অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৬৩ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২