Skip to content

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

ধারা ৩৯লটারী, লাকী ড্র, হাউজি, র‌্যাফেল ড্র এবং অনুরূপ উদ্যোগ

বলবৎচতুর্থ অধ্যায় মূসক আদায় পদ্ধতিখন্ড ‘গ’- বিশেষ সরবরাহের ক্ষেত্রে

চতুর্থ অধ্যায় মূসক আদায় পদ্ধতি

খন্ড ‘গ’- বিশেষ সরবরাহের ক্ষেত্রে

ধারা ৩৯

39. লটারী, লাকী ড্র, হাউজি, র‌্যাফেল ড্র এবং অনুরূপ উদ্যোগ (১) কোন ব্যক্তি লটারী, লাকী ড্র, হাউজি, র‌্যাফেল ড্র বা অনুরূপ উদ্যোগ পরিচালনা করিলে উক্ত ব্যক্তি কর্তৃক বিক্রীত টিকেটের (যে নামেই অভিহিত হউক) পণ হইবে টিকেটের মূল্য। (২) পরিবেশক বা প্রতিনিধির নিকট মূল্যছাড় প্রদান করিয়া বিক্রীত টিকেটের ক্ষেত্রে উক্ত মূল্যছাড় হিসাবে গণ্য না করিয়া উহার মূল্য নিরূপণ করিতে হইবে। ব্যাখ্যা: এই ধারায় ‘‘টিকেটের মূল্য’’ অর্থ জয়লাভের আশায় টিকেট ধারণ এবং উক্তরূপ উদ্যোগে অংশগ্রহণে ক্রেতা কর্তৃক প্রদেয় অর্থ।

End of ধারা ৩৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২