Skip to content

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

ধারা ৪৫সরবরাহের উপর প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি

বলবৎপঞ্চম অধ্যায় করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ

পঞ্চম অধ্যায় করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ

ধারা ৪৫

45. সরবরাহের উপর প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি (১) কোন কর মেয়াদে করদাতা কর্তৃক প্রদেয় নীট করের পরিমাণ নিম্নবর্ণিত উপায়ে নিরূপণ করিতে হইবে, যথা:― (ক) উক্ত কর মেয়াদে প্রদেয় সকল উৎপাদ কর এবং সম্পূরক শুল্ক যোগ করিয়া; (খ) উক্ত কর মেয়াদে যেই সকল উপকরণ কর রেয়াত পাওয়ার অধিকারী উহা দফা (ক) এর অধীন [নিরূপিত যোগফল] হইতে বিয়োগ করিয়া; (গ) উক্ত কর মেয়াদে উক্ত নিবন্ধিত ব্যক্তির সকল বৃদ্ধিকারী সমন্বয় যোগ করিয়া; এবং (ঘ) উক্ত কর মেয়াদে উক্ত নিবন্ধিত ব্যক্তির সকল হ্রাসকারী সমন্বয় বিয়োগ করিয়া। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত পদ্ধতিতে নিরূপিত নীট কর, উক্ত কর মেয়াদের দাখিলপত্র পেশ করিবার পূর্বে, নির্ধারিত পদ্ধতিতে পরিশোধ করিতে হইবে।

  1. 120. “নিরূপিত যোগফল” শব্দগুলি “নিরূপিত কর যোগফল” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২২ (২০২২ সনের ১৩ নং আইন) এর ৬৩ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০২২ তারিখ হইতে কার্যকর।

End of ধারা ৪৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২