Skip to content

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

ধারা ৪৮সমন্বয়

বলবৎপঞ্চম অধ্যায় করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ

পঞ্চম অধ্যায় করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ

ধারা ৪৮

48. সমন্বয় [(১) নির্ধারিত পরিমাণ, শর্ত, সময়সীমা ও পদ্ধতিতে করদাতা নিম্নবর্ণিত ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিতে পারিবেন, যথাঃ- (ক) উৎসে কর্তিত করের বৃদ্ধিকারী সমন্বয়; (খ) বাৎসরিক পুনঃহিসাব প্রণয়নের ফলে বৃদ্ধিকারী সমন্বয়; (গ) ব্যাংকিং চ্যানেলে অর্থ পরিশোধ না করিবার ফলে বৃদ্ধিকারী সমন্বয়; (ঘ) ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত (private use) পণ্যের ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয়; (ঙ) নিবন্ধিত হইবার পর বৃদ্ধিকারী সমন্বয়; (চ) নিবন্ধন বাতিলের কারণে বৃদ্ধিকারী সমন্বয়; (ছ) মুসক হার পরিবর্তিত হইবার কারণে বৃদ্ধিকারী সমন্বয়; (জ) সুদ, জরিমানা, অর্থদণ্ড, ফি ইত্যাদি পরিশোধ সংক্রান্ত বৃদ্ধিকারী সমন্বয়; বা (ঝ) নির্ধারিত অন্য কোন বৃদ্ধিকারী সমন্বয়। (২) নির্ধারিত পরিমাণ, শর্ত, সময়সীমা ও পদ্ধতিতে করদাতা নিম্নবর্ণিত ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন, যথাঃ- (ক) আগাম কর হিসাবে পরিশোধিত অর্থের হ্রাসকারী সমন্বয়; (খ) সরবরাহকারী কর্তৃক প্রদত্ত সরবরাহের বিপরীতে উৎসে কর্তিত করের হ্রাসকারী সমন্বয়; (গ) বাৎসরিক পুনঃহিসাব প্রণয়ন বা নিরীক্ষার ফলে প্রযোজ্য হ্রাসকারী সমন্বয়; (ঘ) ক্রেডিট নোট ইস্যুর কারণে হ্রাসকারী সমন্বয়; [***] (চ) মূসক হার হ্রাস পাইবার ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয়; (ছ) পূর্ববর্তী কর মেয়াদ হইতে নেতিবাচক অর্থের পরিমাণ জের টানিবার নিমিত্ত হ্রাসকারী সমন্বয়; (জ) পূর্ববর্তী কর মেয়াদে অতিরিক্ত পরিশোধিত মূসক হ্রাসকারী সমন্বয়;[***] [(জজ) নিবন্ধিত হইবার পর হ্রাসকারী সমন্বয়; বা] (ঝ) নির্ধারিত অন্য কোন হ্রাসকারী সমন্বয়।]

  1. 148. ধারা ৪৮ অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ৯ নং আইন) এর ৬২ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 149. দফা (ঙ) অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৪৬ ধারাবলে বিলুপ্ত ।
  3. 150. “বা” শব্দ অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৭ ধারাবলে বিলুপ্ত।
  4. 151. দফা (জজ) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৭ ধারাবলে সন্নিবেশিত।

End of ধারা ৪৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২