Skip to content

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

ধারা ৫০উৎসে কর কর্তনের পর সরবরাহকারী কর্তৃক হ্রাসকারী সমন্বয়

বলবৎপঞ্চম অধ্যায় করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ

পঞ্চম অধ্যায় করদাতা কর্তৃক প্রদেয় নীট কর নিরূপণ ও পরিশোধ

ধারা ৫০

50. উৎসে কর কর্তনের পর সরবরাহকারী কর্তৃক হ্রাসকারী সমন্বয় (১) উৎসে কর কর্তন করা হইলে, নিবন্ধিত ব্যক্তি উৎসে কর্তিত অর্থের সমপরিমাণ অর্থ নির্ধারিত পদ্ধতিতে হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন। [(২) যে কর মেয়াদে কোন সরবরাহের বিপরীতে মূল্য পরিশোধ করা হয়, সেই কর মেয়াদে বা সেই কর মেয়াদের [পরবর্তী [৬ (ছয়)] কর মেয়াদে] উক্ত সমন্বয় সাধন করিতে হইবে এবং উক্ত সময়ের পর সমন্বয় দাবী তামাদি হইবে।] [(৩) সরবরাহকারী উৎসে কর কর্তনকারী সত্তা হইতে উৎসে কর কর্তন সনদপত্র গ্রহণ ব্যতীত হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন না। ]

  1. 159. উপ-ধারা (২) অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৪৮ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 160. “পরবর্তী ৩ (তিন) কর মেয়াদে” শব্দগুলি, সংখ্যা ও চিহ্ন “পরবর্তী কর মেয়াদে” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২২ (২০২২ সনের ১৩ নং আইন) এর ৬৭ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০২২ তারিখ হইতে কার্যকর।
  3. 161. “৬ (ছয়)” সংখ্যা, বন্ধনী ও শব্দ “৩ (তিন)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৯ ধারাবলে প্রতিস্থাপিত।
  4. 162. উপ-ধারা (৩) অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ৯ নং আইন) এর ৬৪ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৫০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২