মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২
ধারা ৫২ক্রেডিট নোট এবং ডেবিট নোট
ষষ্ঠ অধ্যায় চালানপত্র এবং দলিলপত্র
ধারা ৫২
52. ক্রেডিট নোট এবং ডেবিট নোট (১) ক্রেডিট বা ডেবিট নোটে নিম্নবর্ণিত তথ্যাবলী অন্তর্ভুক্ত থাকিতে হইবে, যথা:― (ক) ডেবিট বা ক্রেডিট নোটের ক্রমিক নম্বর, ইস্যুর তারিখ ও সময়; (খ) সরবরাহকারীর নাম, ঠিকানা ও ব্যবসা সনাক্তকরণ সংখ্যা; (গ) প্রাসঙ্গিক মূল কর চালানপত্রের ক্রমিক নম্বর, তারিখ ও সময়; (ঘ) সমন্বয়ের প্রকৃতি; (ঙ) মূসকের পরিমাণের উপর প্রভাব; (চ) সরবরাহের উপর প্রদেয় মূসকের প্রভাব ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকার অধিক হইলে সরবরাহ গ্রহীতার নাম, ঠিকানা ও [ব্যবসা সনাক্তকরণ সংখ্যা (প্রযোজ্য ক্ষেত্রে)]; এবং (ছ) সমন্বয় ঘটনার কারণে বৃদ্ধিকারী বা হ্রাসকারী সমন্বয়ের পরিমাণ সনাক্তকরণের নিমিত্ত প্রয়োজনীয় তথ্য। (২) কোন ক্রেডিট নোটে উপ-ধারা (১) এর দফা (চ) এ উল্লিখিত তথ্য অন্তর্ভুক্ত না থাকিলে, উক্ত ক্রেডিট নোট হ্রাসকারী সমন্বয় দাবীর সমর্থনে ব্যবহার করা যাইবে না।