Skip to content

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

ধারা ৬মূসক নিবন্ধন পদ্ধতি

বলবৎদ্বিতীয় অধ্যায় মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি

দ্বিতীয় অধ্যায় মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি

ধারা ৬

6. মূসক নিবন্ধন পদ্ধতি [(১) প্রত্যেক নিবন্ধনযোগ্য ব্যক্তি নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, মূসক নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট আবেদন করিবেন। (২) সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, উক্ত ব্যক্তিকে নিবন্ধিত করিয়া ব্যবসা সনাক্তকরণ সংখ্যা সংবলিত নিবন্ধন সনদপত্র প্রদান করিবেন। (৩) উপ-ধারা (১) এর অধীন কোন আবেদন বিধিসম্মত না হইলে সংশ্লিষ্ট কর্মকর্তা, কারণ উল্লেখপূর্বক, নির্ধারিত সময়সীমা ও পদ্ধতিতে, আবেদনকারীকে উহা অবহিত করিবেন।]

  1. 68. ধারা ৬ অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৫৬ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২