Skip to content

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

ধারা ৮স্বেচ্ছা মূসক নিবন্ধন

বলবৎদ্বিতীয় অধ্যায় মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি

দ্বিতীয় অধ্যায় মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি

ধারা ৮

8. স্বেচ্ছা মূসক নিবন্ধন [(১) যদি কোন ব্যক্তি ধারা ৪ এর বিধান অনুযায়ী নিবন্ধনের আবশ্যকতা না থাকা সত্ত্বেও নিবন্ধিত হইতে ইচ্ছুক হন, তাহা হইলে তিনি [***] স্বেচ্ছায় মূসক নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট মূসক কর্মকর্তার নিকট, নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, আবেদন করিতে পারিবেন। (২) সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, উক্ত ব্যক্তিকে নিবন্ধিত করিয়া ব্যবসা সনাক্তকরণ সংখ্যা সংবলিত নিবন্ধন সনদপত্র প্রদান করিবেন। (৩) স্বেচ্ছায় নিবন্ধিত ব্যক্তির উপর নিবন্ধিত অন্যান্য ব্যক্তির ন্যায় এই আইনের সকল বিধান প্রতিপালন বাধ্যতামূলক হইবে এবং তিনি নিবন্ধনের তারিখ হইতে অন্যূন এক বৎসর অতিক্রান্ত হইবার পূর্বে নিবন্ধন বাতিলের জন্য আবেদন করিতে পারিবেন না।]

  1. 69. ধারা ৮ অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৫৭ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 70. “নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে” শব্দগুলি অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ৯ নং আইন) এর ৫৬ ধারাবলে বিলুপ্ত।

End of ধারা ৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২