মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২
ধারা ৯৪বিশেষ নিরীক্ষা
বলবৎ
ত্রয়োদশ অধ্যায় নিরীক্ষা এবং অনুসন্ধান
ধারা ৯৪
94. বিশেষ নিরীক্ষা (১) নির্ধারিত সীমা ও শর্ত সাপেক্ষে, যেকোন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির রেকর্ডপত্র নিরীক্ষাসহ বিশেষ হিসাব নিরীক্ষা সম্পাদনের নিমিত্ত বোর্ড যেকোন হিসাব নিরীক্ষক নিয়োগ করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন নিয়োগপ্রাপ্ত হিসাব নিরীক্ষক, এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, মূসক কর্মকর্তা বলিয়া গণ্য হইবেন।