Skip to content

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২

ধারা ১৯কর্তৃপক্ষের তহবিল

বলবৎষষ্ঠ অধ্যায় তহবিল, বাজেট এবং হিসাব রক্ষণ ও নিরীক্ষা

ষষ্ঠ অধ্যায় তহবিল, বাজেট এবং হিসাব রক্ষণ ও নিরীক্ষা

ধারা ১৯

19. কর্তৃপক্ষের তহবিল (১) টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ তহবিল নামে কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে। (২) তহবিলে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরী; (খ) সরকারের নিকট হইতে গৃহীত ঋণ; (গ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মঞ্জুরী; (ঘ) অন্য কোন উৎস হইতে গৃহীত ঋণ বা মঞ্জুরী; (ঙ) সিডিএম বা অনুরূপ অন্য কোন কার্যক্রমের আওতায় বাস্তবায়িত প্রকল্প হইতে প্রাপ্ত অর্থ; (চ) কোন পরামর্শ সেবা প্রদানের জন্য আহরিত অর্থ; (ছ) এই আইনের অধীন সম্পাদিত কাজের জন্য আরোপিত ফি হইতে প্রাপ্ত অর্থ; এবং (জ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। (৩) তহবিলের অর্থ কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে: তবে শর্ত থাকে যে, কোন তফসিলি ব্যাংকে না থাকিলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত যে কোন বাণিজ্যিক ব্যাংকে তহবিলের অর্থ জমা রাখা যাইবে। (৪) তহবিল হইতে কর্তৃপক্ষের যাবতীয় ব্যয় নির্বাহ করা হইবে। (৫) সংশ্লিষ্ট অর্থ বছরে কর্তৃপক্ষের ব্যয় নির্বাহের পর তহবিলে উদ্বৃত্ত থাকিলে, উহার সম্পূর্ণ বা অংশ বিশেষ সরকারের কোষাগারে জমা করিতে হইবে।

End of ধারা ১৯.

সূচিপত্র দেখুন: টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২