Skip to content

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২

ধারা ২৮জ্বালানি নিরীক্ষণ সেল এর বিলোপ, ইত্যাদি

বলবৎসপ্তম অধ্যায় বিবিধ

সপ্তম অধ্যায় বিবিধ

ধারা ২৮

28. জ্বালানি নিরীক্ষণ সেল এর বিলোপ, ইত্যাদি (১) কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হইবার সঙ্গে সঙ্গে জ্বালানি নিরীক্ষণ সেল, অতঃপর বিলুপ্ত সেল বলিয়া উল্লিখিত বিলুপ্ত হইবে। (২) বিলুপ্ত সেল এর সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, ঋণ, দায় ও দায়িত্ব, সুবিধা এবং স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংক স্থিতি, সংরক্ষিত সঞ্চিত তহবিল, বিনিয়োগ এবং অন্য সকল অধিকার এবং এইরূপ সম্পত্তিতে অথবা উহা হইতে উদ্ভূত অন্যান্য সকল স্বার্থ ও অধিকার এবং সকল বহি, রেজিস্টার, রেকর্ডপত্র এবং অন্য সকল দলিল-দস্তাবেজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরিত হইবে এবং ন্যস্ত থাকিবে। (৩) বিলুপ্ত সেল কর্তৃক কৃত কোন কার্য, গৃহীত কোন ব্যবস্থা, প্রদত্ত কোন আদেশ, জারীকৃত বিজ্ঞপ্তি এই আইনের অধীন কর্তৃপক্ষ কর্তৃক কৃত, গৃহীত, প্রদত্ত বা জারীকৃত বলিয়া গণ্য হইবে।

End of ধারা ২৮.

সূচিপত্র দেখুন: টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২