ওয়াক্ফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন, ২০১৩
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে, - (১) ‘‘অধ্যাদেশ’’ অর্থ ওয়াক্ফ অধ্যাদেশ, ১৯৬২; (২) ‘‘অধ্যাদেশের ধারা’’ অর্থ ওয়াক্ফ অধ্যাদেশ, ১৯৬২ এর ধারা; (৩) ‘‘ডেভেলপার’’ অর্থ রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ২ (১৫) এ সংজ্ঞায়িত ডেভেলপার; (৪) ‘‘দন্ডবিধি’’ অর্থ Penal Code, 1860; (৫) ‘‘ধারা’’ অর্থ এই আইনের ধারা; (৬) ‘‘তফসিল’’ অর্থ এই আইনের তফসিল; (৭) ‘‘ফৌজদারী কার্যবিধি’’ অর্থ Code of Criminal Procedure, 1898; (৮) ‘‘বিশেষ কমিটি’’ বা “কমিটি” অর্থ ধারা ৮ এর অধীন গঠিত ওয়াক্ফ সম্পত্তি হস্তান্তর বিশেষ কমিটি বা কমিটি; (৯) “মন্ত্রণালয়” অর্থ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; (১০) ‘‘রিয়েল এস্টেট’’ অর্থ রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ২(১২) এ সংজ্ঞায়িত রিয়েল এস্টেট; এবং (১১) “সম্পত্তি” অর্থ সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এর অধীন সংজ্ঞায়িত স্থাবর সম্পত্তি।
সূচিপত্র দেখুন: ওয়াক্ফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন, ২০১৩