বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড আইন, ২০১৩
ধারা ১৬কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, ইত্যাদি
বলবৎ
ধারা ১৬
16. কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, ইত্যাদি সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী বোর্ড উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে, প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাঁহাদের চাকুরীর শর্তাবলী প্রবিধানমালা দ্বারা নির্ধারিত হইবে।