বাংলাদেশ রাবার বোর্ড আইন, ২০১৩
ধারা ২৩রহিতকরণ ও হেফাজত
ধারা ২৩
23. রহিতকরণ ও হেফাজত (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে নিম্নবর্ণিত প্রজ্ঞাপনসমূহ রহিত হইবে। যথা:- (ক) কৃষি মন্ত্রণালয়ের বন, মৎস্য ও পশুসম্পদ বিভাগের Notification No. 1/For-109/75/1109, তারিখ 1st October 1977 ও Notification No. 1/For-109/75/1046(A), তারিখ 10th November 1977 ; (খ) কৃষি ও বন মন্ত্রণালয়ের Notification No. 1/For-109/75/162, তারিখ 23rd March 1978; (গ) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং- পবম/-৪/বস-১৫/৯১/৪৩৯, তারিখঃ ১১-৪-১৯৯১ ইং; প্রজ্ঞাপন নং- পবম-৪/বশি-১৫/৯১/৪৮৫, তারিখঃ ০১-০৬-১৯৯১ইং; প্রজ্ঞাপন নং- পবম-৩(৫ রাবার)/৩/৯১/৭৬১, তারিখঃ ১৩-৮-১৯৯১ ইং প্রজ্ঞাপন নং- পবম-৬/রাবার-৬/৯২/৫১৫, তারিখঃ ২২-০৮-১৯৯৩ইং ও প্রজ্ঞাপন নং- পবম-৬/রাবার-৬/৯২/১২০, তারিখঃ ০৪-০৬-৯৪ ইং এবং (ঘ) এতদ্সংশ্লিষ্ট অন্য কোন প্রজ্ঞাপন, যদি থাকে। (২) উপ-ধারা (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও , রহিত প্রজ্ঞাপনের অধীন- (ক) কৃত কর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং (খ) কোন কার্যক্রম বা গৃহীত ব্যবস্থা অনিষ্পন্ন বা চলমান থাকিলে উহা, যতদূর সম্ভব, এই আইনের বিধান অনুসারে নিষ্পন্ন করিতে হইবে।