Skip to content

বাংলাদেশ রাবার বোর্ড আইন, ২০১৩

ধারা ৬পরিচালনা পরিষদের গঠন

বলবৎ

ধারা ৬

6. পরিচালনা পরিষদের গঠন পরিচালনা পরিষদ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, হথা:- (ক) সরকার কর্তৃক, নির্ধারিত শর্তাবলী সাপেক্ষে, নিয়োজিত অন্যূন অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা অথবা রাবার বিষয়ে অভিজ্ঞ সরকার কর্তৃক মনোনীত একজন ব্যক্তি, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সকল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), পদাধিকারবলে; (গ) পরিবেশ ও বন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঘ) ভূমি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঙ) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত বিভাগের উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (চ) সরকার কর্তৃক মনোনীত বন অধিদপ্তরের বন সংরক্ষক পদমর্যাদার একজন কর্মকর্তা; (ছ) সরকার কর্তৃক মনোনীত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা; (জ) সরকার কর্তৃক মনোনীত বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঝ) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একজন প্রতিনিধি; (ঞ) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ/জেলা পরিষদ বা অন্যান্য পরিষদের একজন প্রতিনিধি; (ট) বাংলাদেশ রাবার বাগান মালিক সমিতির সভাপতি/প্রতিনিধি; (ঠ) বাংলাদেশ রাবার শিল্প সমিতির সভাপতি/প্রতিনিধি; (ড) সরকার কর্তৃক মনোনীত রাবার উৎপাদনকারী চা বাগানের একজন মালিক প্রতিনিধি; (ঢ) সরকার কর্তৃক মনোনীত একজন রাবার বিশেষজ্ঞ; এবং (ণ) বোর্ডের সচিব, যিনি উহার সদস্য সচিবও হইবেন।

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ রাবার বোর্ড আইন, ২০১৩