বাংলাদেশ চলচ্চিত্র এবং টেলিভিশন ইনস্টিটিউট আইন, ২০১৩
ধারা ১৩কর্মকর্তা, কর্মচারী নিয়োগ, ইত্যাদি
বলবৎ
ধারা ১৩
13. কর্মকর্তা, কর্মচারী নিয়োগ, ইত্যাদি (১) সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো সাপেক্ষে, ইনস্টিটিউট উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও প্রশিক্ষক নিয়োগ করিতে পারিবে। (২) ইনস্টিটিউটের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও প্রশিক্ষকদের নিয়োগ ও চাকুরির শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ চলচ্চিত্র এবং টেলিভিশন ইনস্টিটিউট আইন, ২০১৩