Skip to content

শিশু আইন, ২০১৩

ধারা ৪২ফৌজদারী কার্যবিধির বিধানাবলীর প্রযোজ্যতা

বলবৎপঞ্চম অধ্যায় শিশু-আদালত এবং উহার কার্যপ্রণালী

পঞ্চম অধ্যায় শিশু-আদালত এবং উহার কার্যপ্রণালী

ধারা ৪২

42. ফৌজদারী কার্যবিধির বিধানাবলীর প্রযোজ্যতা (১) এই আইন বা ইহার অধীন প্রণীত বিধিতে সুস্পষ্ট ও ভিন্নরূপ কোন বিধান না থাকিলে, [ অভিযোগ দায়ের,] মামলার বিচার এবং কার্যধারা গ্রহণের ক্ষেত্রে, ফৌজদারী কার্যবিধির বিধানাবলী, যতদূর সম্ভব, প্রযোজ্য ও অনুসরণ করিতে হইবে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন কৃত সকল অপরাধ আমলযোগ্য হইবে এবং এই আইন বা ইহার অধীন প্রণীত বিধিতে সুস্পষ্ট বিধান থাকিলে সংশ্লিষ্ট ক্ষেত্রে উক্ত বিধান অনুসরণ করিতে হইবে।

End of ধারা ৪২. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: শিশু আইন, ২০১৩