Skip to content

শিশু আইন, ২০১৩

ধারা ৮২শিশুকে পলায়নে সহায়তার দণ্ড

বলবৎনবম অধ্যায় শিশু সংক্রান্ত বিশেষ অপরাধসমূহের দণ্ড

নবম অধ্যায় শিশু সংক্রান্ত বিশেষ অপরাধসমূহের দণ্ড

ধারা ৮২

82. শিশুকে পলায়নে সহায়তার দণ্ড কোন ব্যক্তি, জ্ঞাতসারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, প্রত্যয়িত প্রতিষ্ঠান, নিরাপদ স্থান বা বিকল্প পন্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির তত্ত্বাবধান হইতে কোন শিশুকে,- (ক) পলায়ন করিতে সাহায্য করিলে বা প্রলুব্ধ করিলে; অথবা (খ) পলায়ন করিবার পর আশ্রয় প্রদান করিলে, লুকাইয়া রাখিলে বা পুনরায় উক্ত স্থান বা ব্যক্তির নিকট প্রত্যাবর্তন করিতে বাধা প্রদান করিলে বা বাধা প্রদানে সাহায্য করিলে,- তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক ১ (এক) বৎসর কারাদণ্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

End of ধারা ৮২. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: শিশু আইন, ২০১৩