Skip to content

শিশু আইন, ২০১৩

ধারা ৮৫সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রাতিষ্ঠানিক পরিচর্যা

বলবৎদশম অধ্যায় বিকল্প পরিচর্যা, ইত্যাদি

দশম অধ্যায় বিকল্প পরিচর্যা, ইত্যাদি

ধারা ৮৫

85. সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রাতিষ্ঠানিক পরিচর্যা সুবিধাবঞ্চিত যে সকল শিশুর জন্য ধারা ৮৪ এর উপ-ধারা (২) ও (৩) অনুযায়ী মাতা-পিতাকেন্দ্রিক পরিচর্যা বা অ-প্রাতিষ্ঠানিক পরিচর্যা নিশ্চিত করা যাইবে না, অধিদপ্তর, এতদুদ্দেশ্যে সরকার প্রণীত নীতিমালার আলোকে, নিম্নরূপ প্রতিষ্ঠানের মাধ্যমে তাহাদের জন্য প্রাতিষ্ঠানিক পরিচর্যা নিশ্চিত করিবে, যথা : (ক) সরকারি শিশু পরিবার; (খ) ছোটমণি নিবাস; (গ) দুঃস্থ শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র; (ঘ) সরকারি আশ্রয় কেন্দ্র; এবং (ঙ) সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য প্রতিষ্ঠান।

End of ধারা ৮৫. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: শিশু আইন, ২০১৩