Skip to content

শিশু আইন, ২০১৩

ধারা ৮৯সুবিধাবঞ্চিত শিশু

বলবৎদশম অধ্যায় বিকল্প পরিচর্যা, ইত্যাদি

দশম অধ্যায় বিকল্প পরিচর্যা, ইত্যাদি

ধারা ৮৯

89. সুবিধাবঞ্চিত শিশু (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত শিশুগণ সুবিধাবঞ্চিত শিশু হিসাবে গণ্য হইবে, যথা:- (ক) যে শিশুর মাতা-পিতার যেকোন একজন বা উভয় মৃত্যুবরণ করিয়াছে; (খ) আইনানুগ বা বৈধ অভিভাবকহীন শিশু; (গ) নির্দিষ্ট কোন গৃহ বা আবাসস্থলহীন এবং জীবনধারণের জন্য দৃশ্যমান অবলম্বনহীন কোন শিশু; (ঘ) ভিক্ষাবৃত্তি বা শিশুর মঙ্গলের পরিপন্থী কোন কার্যে লিপ্ত শিশু; (ঙ) কারাভোগরত মাতা-পিতার ওপর নির্ভরশীল বা কারাভোগরত মাতার সহিত কারাগারে অবস্থানরত শিশু; (চ) যৌন নির্যাতন বা হয়রানির শিকার শিশু; (ছ) যৌনবৃত্তি বা সমাজবিরোধী বা রাষ্ট্রবিরোধী কার্যে নিয়োজিত কোন ব্যক্তি বা অপরাধীর বাসস্থান বা কর্মস্থলে অবস্থানকারী বা গমনাগমনকারী শিশু; (জ) যে কোন ধরনের প্রতিবন্ধী শিশু; (ঝ) মাদক বা অন্য কোন কারণে অস্বাভাবিক আচরণগত সমস্যাযুক্ত শিশু; (ঞ) অসৎ সঙ্গে পতিত বা নৈতিক অবক্ষয়ের সম্মুখীন হইতে পারে অথবা অপরাধ জগতে প্রবেশের ঝুঁকির সম্মুখীন শিশু; (ট) বস্তিতে বসবাসকারী শিশু; (ঠ) রাস্তা-ঘাটে বসবাসকারী গৃহহীন শিশু; (ড) হিজড়া শিশু; (ঢ) বেদে ও হরিজন শিশু; (ণ) এইচআইভি-এইড্‌স এ আক্রান্ত (infected) বা ক্ষতিগ্রস্ত (affected) শিশু; অথবা (ত) শিশু-আদালত বা বোর্ড কর্তৃক বিবেচিত কোন শিশু, যাহার বিশেষ সুরক্ষা, যত্ন-পরিচর্যা ও উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন। (২) সরকার সুবিধাবঞ্চিত শিশুর বিশেষ সুরক্ষা, যত্ন-পরিচর্যা ও উন্নয়ন নিশ্চিত করিবার লক্ষ্যে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে।

End of ধারা ৮৯. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: শিশু আইন, ২০১৩