Skip to content

শিশু আইন, ২০১৩

ধারা ৯৩শিশুকল্যাণ বোর্ড-এ তথ্য উপস্থাপন

বলবৎদশম অধ্যায় বিকল্প পরিচর্যা, ইত্যাদি

দশম অধ্যায় বিকল্প পরিচর্যা, ইত্যাদি

ধারা ৯৩

93. শিশুকল্যাণ বোর্ড-এ তথ্য উপস্থাপন (১) শিশুর সর্বোত্তম স্বার্থ নিশ্চিতকল্পে প্রবেশন কর্মকর্তা উহার নিকট রক্ষিত ও প্রাপ্ত সকল তথ্য নিয়মিতভাবে বোর্ড’এর সদস্য-সচিবের মাধ্যমে সংশ্লিষ্ট শিশুকল্যাণ বোর্ড-এ উপস্থাপন করিবেন এবং উহার একটি অনুলিপি অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে প্রেরণ করিবেন। (২) জেলা এবং, ক্ষেত্রমত, উপজেলা শিশুকল্যাণ বোর্ড উপ-ধারা (১) এর অধীন প্রাপ্ত তথ্য পর্যালোচনা করিবে এবং শিশুর সার্বিক কল্যাণার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ প্রদান করিবে।

End of ধারা ৯৩. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: শিশু আইন, ২০১৩