Skip to content

সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বোর্ড আইন, ২০১৩

ধারা ৬পরিচালনা পরিষদের গঠন

বলবৎ

ধারা ৬

6. পরিচালনা পরিষদের গঠন ১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ডের একটি পরিচালনা পরিষদ গঠিত হইবে, যথাঃ- (ক) সড়ক বিভাগ এর সচিব, যিনি উহার চেয়ারম্যান হইবেন; (খ) সেতু বিভাগ এর সচিব; (গ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঘ) সড়ক বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঙ) ভৌত অবকাঠামো বিভাগ এর বিভাগ প্রধান; (চ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান; (ছ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর চেয়ারম্যান; (জ) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এর নির্বাহী পরিচালক; (ঝ) সড়ক ও জনপথ অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী; (ঞ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত পুরকৌশল বিভাগের একজন অধ্যাপক; (ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক মনোনীত সড়ক পরিবহন মালিক সমিতির একজন প্রতিনিধি; (ঠ) বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর দফা (ঞ) ও (ট) তে উল্লিখিত মনোনীত সদস্যগণ মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেনঃ তবে শর্ত থাকে যে, সরকার প্রয়োজনবোধে, যে কোন সময় উক্তরূপ মনোনীত যে কোন সদস্যকে মেয়াদ শেষ হইবার পূর্বে কোন কারণ না দর্শাইয়া অব্যাহতি প্রদান করিতে পারিবেঃ আরও শর্ত থাকে যে, উক্তরূপ মনোনীত সদস্য যে কোন সময় চেয়ারম্যান বরাবর তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। (৩) পরিচালনা পরিষদ, প্রয়োজনবোধে, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ কোন ব্যক্তিকে উহার সদস্য হিসেবে কো-অপ্ট করিতে পারিবে।

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বোর্ড আইন, ২০১৩