Skip to content

জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩

ধারা ৩জাতীয় নদী রক্ষা কমিশন প্রতিষ্ঠা

বলবৎদ্বিতীয় অধ্যায় জাতীয় নদী রক্ষা কমিশন প্রতিষ্ঠা

দ্বিতীয় অধ্যায় জাতীয় নদী রক্ষা কমিশন প্রতিষ্ঠা

ধারা ৩

3. জাতীয় নদী রক্ষা কমিশন প্রতিষ্ঠা (১) এই আইন বলবৎ হইবার পর, যথাশীঘ্র সম্ভব, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে জাতীয় নদী রক্ষা কমিশন নামে একটি কমিশন প্রতিষ্ঠিত হইবে। (২) কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইনের বিধানাবলি সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা নিজ নামে মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।

End of ধারা ৩. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩