Skip to content

জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩

ধারা ৫কমিশন গঠন

বলবৎদ্বিতীয় অধ্যায় জাতীয় নদী রক্ষা কমিশন প্রতিষ্ঠা

দ্বিতীয় অধ্যায় জাতীয় নদী রক্ষা কমিশন প্রতিষ্ঠা

ধারা ৫

5. কমিশন গঠন (১) চেয়ারম্যান ও অন্যূন একজন মহিলা সদস্যসহ অনধিক ০৫ (পাঁচ) জন সদস্য সমন্বয়ে কমিশন গঠিত হইবে ; (২) কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের নিয়োগের শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে; (৩) কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ অনূর্ধ্ব ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য সরকার কর্তৃক নিযুক্ত হইবেনঃ তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তি চেয়ারম্যান বা সদস্য পদে ২ (দুই) মেয়াদের অধিক নিয়োগ লাভের যোগ্য হইবেন না; (৪) কমিশনের চেয়ারম্যান ও একজন সদস্য সার্বক্ষণিক হইবেন এবং অন্যান্য সদস্যগণ অবৈতনিক হইবেন।

End of ধারা ৫. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩