Skip to content

বাংলা একাডেমি আইন, ২০১৩

ধারা ১৬চেয়ার প্রতিষ্ঠা

বলবৎ

ধারা ১৬

16. চেয়ার প্রতিষ্ঠা (১) একাডেমি, নির্ধারিত পদ্ধতিতে কিংবা বিধি বা প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত নির্বাহী পরিষদের সিদ্ধান্তক্রমে, বাংলা ভাষার জ্ঞানচর্চার ক্ষেত্রে চেয়ার প্রতিষ্ঠা করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অধিকতর অবদান রাখিতে পারিবেন, এইরূপ ব্যক্তিবর্গ যাহাতে উক্তরূপ অবদান রাখিবার সুযোগ লাভ করিতে পারেন সেই উদ্দেশ্যে বিশিষ্ট ব্যক্তিদের জন্য নির্ধারিত সময় ও পদ্ধতিতে একাডেমি, নির্বাহী পরিষদের সিদ্ধান্তক্রমে চেয়ার প্রতিষ্ঠা করিতে পারিবে।

End of ধারা ১৬.

সূচিপত্র দেখুন: বাংলা একাডেমি আইন, ২০১৩