Skip to content

বাংলা একাডেমি আইন, ২০১৩

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে;- (১) ‘‘একাডেমি’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলা একাডেমি; (২) ‘‘একাডেমির সভাপতি’’ অর্থ ধারা ৬ এর অধীন নিযুক্ত একাডেমির সভাপতি; (৩) ‘‘তহবিল’’ অর্থ একাডেমির তহবিল; (৪) ‘‘নির্ধারিত’’ অর্থ বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত; (৫) ‘‘নির্বাহী পরিষদ’’ অর্থ ধারা ২৩ এর অধীন গঠিত নির্বাহী পরিষদ; (৬) ‘‘নির্বাহী পরিষদের সভাপতি’’ অর্থ ধারা ২৩ এর উপ-ধারা (১) এর দফা (ক) এ উল্লিখিত নির্বাহী পরিষদের সভাপতি; (৭) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৮) ‘‘ ফেলো’’ অর্থ ধারা ৭ এ উল্লিখিত ফেলো ও সাম্মানিক ফেলো; (৯) ‘‘বিভাগ’’ অর্থ ধারা ১২ এর অধীন গঠিত একাডেমির বিভাগ; (১০) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (১১) ‘‘মহাপরিচালক’’ অর্থ ধারা ২৬ এর অধীন নিযুক্ত একাডেমির মহাপরিচালক; (১২) ‘‘সাধারণ পরিষদ’’ অর্থ ধারা ১৯ এর অধীন গঠিত একাডেমির সাধারণ পরিষদ; (১৩) ‘‘সচিব’’ অর্থ ধারা ৩০ এর অধীন নিযুক্ত একাডেমির সচিব; (১৪) ‘‘সদস্য’’ অর্থ ধারা ৮ এ উল্লিখিত একাডেমির জীবন সদস্য ও সদস্য।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: বাংলা একাডেমি আইন, ২০১৩