Skip to content

মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্ত্ততকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন, ২০১৩

ধারা ১০মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, ইত্যাদির নিবন্ধন

বলবৎ

ধারা ১০

10. মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, ইত্যাদির নিবন্ধন (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পরিচালক মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য ও বাণিজ্যিকভাবে প্রস্ত্ততকৃত শিশুর বাড়তি খাদ্যের নিবন্ধন প্রদান করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন নিবন্ধন প্রাপ্তির জন্য প্রতিটি আবেদন উক্ত উপ-ধারায় উল্লিখিত পরিচালকের নিকট, নির্ধারিত পদ্ধতিতে, ফরমে, শর্তে ও ফিস প্রদানক্রমে, দাখিল করিতে হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন দাখিলকৃত আবেদন, এই আইন ও তদধীন প্রণীত বিধির বিধান অনুসারে, বিবেচনাক্রমে, আবেদনপত্র দাখিলের ৬০ (ষাট) দিনের মধ্যে, নিবন্ধন প্রদান করিতে হইবে। (৪) এই ধারার অধীন ইস্যুকৃত নিবন্ধন সনদে উহার মেয়াদ ও নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্তাবলী উল্লিখিত থাকিবে। (৫) উপ-ধারা (৩) এর অধীন প্রদত্ত প্রতিটি নিবন্ধনের মেয়াদ হইবে নিবন্ধন প্রদানের তারিখ হইতে ৩ (তিন) বৎসর এবং উহা নির্ধারিত ফিস প্রদান সাপেক্ষে নির্ধারিত মেয়াদে নবায়নযোগ্য হইবে।

End of ধারা ১০. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্ত্ততকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন, ২০১৩