Skip to content

মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্ত্ততকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন, ২০১৩

ধারা ৬মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, ইত্যাদি ধারণপাত্র ও মোড়কে প্রদেয় তথ্যাদি

বলবৎ

ধারা ৬

6. মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, ইত্যাদি ধারণপাত্র ও মোড়কে প্রদেয় তথ্যাদি (১) আপাততঃ বলবৎ অন্য কোন আইনের বিধানাবলী ক্ষুণ্ণ না করিয়া, কোন ব্যক্তি মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্ত্ততকৃত শিশুর বাড়তি খাদ্য বা উহা ব্যবহারের সরঞ্জামাদি বিপণন, বিক্রয় ও বিতরণ করিতে পারিবেন না, যদি না উহার প্রত্যেক ধারণপাত্রে ও উহার সহিত সংযুক্ত মোড়কে সুস্পষ্ট, সহজে দৃশ্যমান, পাঠযোগ্য, বোধগম্য, সহজবোধ্য বাংলায় ও উজ্জ্বল রংয়ের লেখা দ্বারা ‘‘গুরত্বপূর্ণ তথ্যাদি’’ শিরোনামাধীন নিম্নবর্ণিত তথ্য ও বিবরণাদি মুদ্রিত বা উল্লিখিত থাকে, যথা :- (ক) পণ্যের নামের অব্যবহিত নিম্নে যে আয়তনের অক্ষরে উহার নাম মুদ্রিত হয় ঠিক সেই আয়তনের ‘‘মায়ের দুধের বিকল্প বা উহার সমকক্ষ কিছুই নাই’’ শীর্ষক একটি বিবৃতি; (খ) ব্যাচ নম্বর, নিবন্ধন নম্বর এবং প্রস্ত্ততের ও মেয়াদ উত্তীর্ণের তারিখ; (গ) প্রযোজ্য ক্ষেত্রে, ‘‘মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য শিশুর পুষ্টির মূল উৎস নহে’’ বা ‘‘বাণিজ্যিকভাবে প্রস্ত্ততকৃত শিশুর বাড়তি খাদ্য শিশুর পুষ্টির মুল উৎস নহে’’ মর্মে একটি সর্তকবাণী; (ঘ) ব্যবহৃত উপাদানসমূহ ও উহার বিশ্লেষণ; (ঙ) সংরক্ষণ সংক্রান্ত নির্দেশনাবলী; (চ) নির্ধারিত অন্য কোন বিবরণ। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কোন ধারণপাত্র বা মোড়কে— (ক) কোন শিশু বা শিশুর মা বা উভয়ের বা অন্য কোনরূপ ছবি থাকিতে পারিবে না; (খ) মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য ও বাণিজ্যিকভাবে প্রস্ত্ততকৃত শিশুর বাড়তি খাদ্যকে সহজে চিনিবার উদ্দেশ্যে কোন চিত্রলেখ বা কার্টুন চিত্র ব্যবহার করা যাইবে না; (গ) শিশুর জন্য উপযুক্ত বা ব্যবহারযোগ্য বা অনুরূপ কোন শব্দ মুদ্রণ করা যাইবে না; (ঘ) নির্ধারিত অন্য কোন বিবরণ মুদ্রণ বা ধারণ করা যাইবে না। (৩) ধারণপাত্রের ভিত্তিতে মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য ও বাণিজ্যিকভাবে প্রস্ত্ততকৃত শিশুর বাড়তি খাদ্যের ব্যবহার বিধি সংক্রান্ত একটি নির্দেশিকা থাকিতে হইবে যাহাতে নির্ধারিত বিবরণাদির সুস্পষ্ট উল্লেখ থাকিবে।

End of ধারা ৬. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্ত্ততকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন, ২০১৩