Skip to content

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩

ধারা ২৬ফাজিল (স্নাতক) শিক্ষা বিষয়ক কেন্দ্র

বলবৎ

ধারা ২৬

26. ফাজিল (স্নাতক) শিক্ষা বিষয়ক কেন্দ্র (১) ফাজিল (স্নাতক) শিক্ষা বিষয়ক কেন্দ্র, একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের সার্বিক তত্ত্বাবধানে মাদ্‌রাসার ফাজিল (স্নাতক) শিক্ষা সংগঠন, পাঠক্রম ও পাঠ্যসূচী নির্ধারণ করিবে, একাডেমিক কাউন্সিলের বিবেচনার জন্য পরীক্ষা বিধি সুপারিশ করিবে, শিক্ষার গুণগতমান নিশ্চিত করিবে এবং প্রয়োজনে এতদ্‌সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করিবে। (২) এই কেন্দ্রের নিজস্ব পরিচালনা বিধি, একাডেমিক ও ব্যবস্থাপনা কর্মসূচী থাকিবে, তবে নীতি নির্ধারণী ক্ষেত্রে ইহা কামিল (স্নাতকোত্তর) শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এবং কারিকুলাম, উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের সহিত যোগাযোগ এবং সমম্বয় রক্ষা করিবে।

End of ধারা ২৬.

সূচিপত্র দেখুন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩