Skip to content

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩

ধারা ২৯অর্থ কমিটি

বলবৎ

ধারা ২৯

29. অর্থ কমিটি (১) বিশ্ববিদ্যালয়ের একটি অর্থ কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) ট্রেজারার, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) ভাইস চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ১ (এক) জন প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) সিন্ডিকেট কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ১ (এক) জন ডীন; (ঘ) সিন্ডিকেট কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ১ (এক) জন বিশ্ববিদ্যালয় অধ্যাপক; (ঙ) অর্থ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অন্যূন পরিচালক পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (ছ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ২ (দুই) জন অধ্যক্ষ, ইহার মধ্যে ১ (এক) জন কামিল ও ১ (এক) জন ফাজিল মাদ্‌রাসার অধ্যক্ষ; এবং (জ) অর্থ ও হিসাব পরিচালক, যিনি উহার সাচিবিক দায়িত্বও পালন করিবেন। (২) অর্থ কমিটির মনোনীত কোন সদস্য ২ (দুই) বৎসর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন। (৩) কোন সদস্য যে কোন সময় সভাপতিকে সম্বোধন করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।

End of ধারা ২৯.

সূচিপত্র দেখুন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩