Skip to content

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩

ধারা ৩১পরিকল্পনা ও উন্নয়ন কমিটি

বলবৎ

ধারা ৩১

31. পরিকল্পনা ও উন্নয়ন কমিটি (১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ— (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) ভাইস চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ১ (এক) জন প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার ; (ঘ) সকল ডীন; (ঙ) প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর; (চ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ৩ (তিন) জন অধ্যক্ষ, যাহার মধ্যে ২ (দুই) জন কামিল মাদ্‌রাসার অধ্যক্ষ, ১ (এক) জন ফাজিল মাদ্‌রাসার অধ্যক্ষ; (ছ) সরকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন বিশেষজ্ঞ, যাহাদের মধ্যে ১ (এক) জন স্থপতি বা প্রকৌশলীদের মধ্য হইতে মনোনীত হইবেন ; (জ) মঞ্জুরী কমিশনের অন্যূন পরিচালক পদমর্যাদার ১ (এক) জন কর্মকর্তা; (ঝ) রেজিস্ট্রার; (ঞ) চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্‌রাসা শিক্ষা বোর্ড; (ট) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা; এবং (ঠ) পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক, যিনি উহার সাচিবিক দায়িত্বও পালন করিবেন। (২) পরিকল্পনা ও উনণয়ন কমিটির মনোনীত কোন সদস্য ২ (দুই) বৎসর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন। (৩) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা প্রস্ত্তত করিবে এবং অনুমোদনের জন্য সিন্ডিকেটের নিকট পেশ করিবে এবং সরকার, মঞ্জুরী কমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, পরিবীক্ষণ এবং মূল্যায়নের দায়িত্ব পালন করিবে। (৪) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি সংবিধি দ্বারা নির্ধারিত অথবা ভাইস-চ্যান্সেলর বা সিন্ডিকেট কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্বও পালন করিবে। (৫) কোন সদস্য যে কোন সময় সভাপতিকে সম্বোধন করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।

End of ধারা ৩১.

সূচিপত্র দেখুন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩