Skip to content

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩

ধারা ৪৫সংবিধি প্রণয়ন

বলবৎ

ধারা ৪৫

45. সংবিধি প্রণয়ন (১) এই ধারায় বর্ণিত পদ্ধতিতে সিন্ডিকেট সংবিধি প্রণয়ন, সংশোধন বা বাতিল করিতে পারিবে। (২) তফসিলে বর্ণিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি চ্যান্সেলরের অনুমোদন ব্যতীত সংশোধন বা বাতিল করা যাইবে না। (৩) সিন্ডিকেট কর্তৃক প্রস্তাবিত সকল সংবিধি অনুমোদনের জন্য চ্যান্সেলর সমীপে পেশ করিতে হইবে। (৪) কোন সংবিধি অনুমোদনের জন্য চ্যান্সেলরের নিকট প্রেরণ করা হইলে, চ্যান্সেলর উক্ত সংবিধি বা উহার কোন বিধান পুন:বিবেচনার জন্য সিন্ডিকেটের নিকট ফেরৎ পাঠাইতে পারিবেন। (৫) সিন্ডিকেট কর্তৃক প্রস্তাবিত সংবিধি চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত উহার কোন কার্যকারিতা থাকিবে না। (৬) এই আইনে ভিন্নরূপ কোন বিধান না থাকিলে, সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয়ের কোন কর্তৃপক্ষের মর্যাদা, ক্ষমতা ও গঠন প্রভাবিত করে এইরূপ কোন সংবিধি প্রণয়নের প্রস্তাবের উপর কোন কর্তৃপক্ষের লিখিত মতামত প্রকাশের সুযোগ না দেওয়া পর্যন্ত চ্যান্সেলরের নিকট পেশ করিবে না এবং উহা সিন্ডিকেট দ্বারা গঠিত কমিটি কর্তৃক মূল্যায়নের পর প্রাপ্ত প্রতিবেদন বিবেচনার জন্য সিন্ডিকেটের সভায় উপস্থাপনপূর্বক বিবেচিত হওয়ার পর প্রস্তাবিত সংবিধির খসড়াসহ চ্যান্সেলর এর নিকট পেশ করিতে হইবে।

End of ধারা ৪৫.

সূচিপত্র দেখুন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩