Skip to content

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩

তফসিল[ধারা ৪৫ (২) দ্রষ্টব্য]

বলবৎ

তফসিল

তফসিল [ধারা ৪৫ (২) দ্রষ্টব্য] বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার ২(দুই) জন সদস্য যাহার মধ্যে ১ (এক) জন অবৈতনিক সদস্য হইবেন; (চ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ১(এক) জন ডীন; (ছ) ভাইস-চ্যান্সেলর, অর্থ ও হিসাব, গ্রন্থাগার, আইসিটি বিভাগে কর্মকর্তা নিয়োগ কমিটিতে স্ব-স্ব ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্ত করিতে পারিবেন। (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সকল প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত সংশি(পরফ:০)ষ্ট বিষয়ে ৩(তিন) জন বিশেষজ্ঞ; (ঘ) সিন্ডিকেট কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ১(এক) জন ডীন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার ১(এক) জন সদস্য। (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সকল প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ফাজিল (স্নাতক) শিক্ষা বিষয়ক কেন্দ্রের ডীন; (ঘ) কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডীন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত সংশি(পরফ:০)ষ্ট বিষয়ে ১(এক) জন বিশেষজ্ঞ; (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার ১(এক) জন সদস্য। (৪) উপ-অনুচ্ছেদ (১), (২) ও (৩) এ উলি(পরফ:০)খিত শিক্ষক, কর্মকর্তা, ইত্যাদি ব্যতীত বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা পদে নিয়োগের (ক) ভাইস-চ্যান্সেলর বা তদ্‌কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস-চ্যান্সেলর অথবা ট্রেজারার যিনি উহার সভাপতিও হইবেন; (খ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ১(এক) জন ডীন; (গ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ২(দুই) জন সিন্ডিকেট সদস্য; (ঘ) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১(এক) জন কর্মকর্তা; (ঙ) রেজিস্ট্রার যিনি উহার সদস্য সচিবও হইবেন। (৫) নির্বাচনী বোর্ডের মনোনীত সদস্য ৩(তিন) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, মনোনীত সদস্যের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাহারা স্ব-পদে বহাল থাকিবেন। (৬) কোন সদস্য যে কোন সময় সভাপতিকে সম্বোধন করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। (৭) উপ-অনুচ্ছেদ (২) এবং (৩) এ উলি(পরফ:০)খিত শিক্ষক নির্বাচনী বোর্ডের সুপারিশের সহিত সিন্ডিকেট যদি একমত না হয় তাহা হইলে, বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য চ্যান্সেলরের সমীপে প্রেরণ করিতে হইবে এবং চ্যান্সেলরের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে, তবে উপ-অনুচ্ছেদ (১) এবং (৪) এ উলি(পরফ:০)খিত কর্মকর্তা-কর্মচারী নির্বাচনী বোর্ডে এইরূপ সমস্যা দেখা দিলে পুনরায় বিবেচনার জন্য নির্বাচনী বোর্ডে প্রেরণ করা হইবে এবং উলি(পরফ:০)খিত বিষয়ে পরবর্তীতে সিন্ডিকেটের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। (৮) বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে উচ্চতর প্রারম্ভিক বেতন প্রদানের বিষয়ে নির্বাচনী বোর্ড সিন্ডিকেটের নিকট সুপারিশ করিতে পারিবে। (৯) সিন্ডিকেট তদ্‌কর্তৃক নির্ধারিত ব্যবস্থা ও শর্ত সাপেক্ষে নির্বাচনী বোর্ডের সুপারিশ অনুযায়ী একজন বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পদে নিয়োগের প্রস্তাব করিতে পারিবে। (গ) ভাইস-চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভাইস-চ্যান্সেলর, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া কর্তৃক মনোনীত একজন করিয়া ইসলামিক স্টাডিজ বা আরবি বিভাগের অধ্যাপক; (ঘ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত ৩ (তিন) জন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা সহযোগী অধ্যাপক; (ঙ) পরিচালক, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট (আইইআর), ঢাকা বিশ্ববিদ্যালয়; (চ) মাদ্‌রাসা পরিদর্শক; (ছ) চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্‌রাসা শিক্ষা বোর্ড; (জ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত, প্রত্যেক প্রশাসনিক বিভাগে অবস্থিত ফাজিল (স্নাতক) অথবা কামিল (স্নাতকোত্তর) পর্যায়ে শিক্ষাদান করে এইরূপ মাদ্‌রাসা হইতে ১ (এক) জন করিয়া অধ্যক্ষ। (৩) বোর্ড অব এডভান্সড স্টাডিজের দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা :  (ক) ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) স্তরের বিভিন্ন কোর্সের পাঠক্রম ও পাঠ্যসূচী গভীরভাবে পর্যালোচনা, পরীক্ষণ, নিরীক্ষণ, পাঠক্রম ও পাঠ্যসূচী প্রণয়ন; (খ) একাডেমিক কাউন্সিলের অনুমোদনের জন্য গবেষণার প্রস্তাব পেশ ও প্রত্যেক থিসিস পরীক্ষা ও উত্তরপত্র মূল্যায়নের জন্য সুপারিশ আকারে পরীক্ষকদের তালিকা প্রদান; (গ) মাদ্‌রাসা শক্ষকদের প্রশিক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ এবং সেমিনার ও ওয়ার্কসপ এর আয়োজন; (ঘ) ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) স্তরের পাঠক্রম ও পাঠ্যসূচীর মানোন্নয়ন; (ঙ) মাদ্‌রাসা উচ্চ শিক্ষা কার্যক্রমের গুণগত মান উন্নয়ন ও নিশ্চিতকরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও উৎকর্ষতা অর্জনের উৎসাহ প্রদানের লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের নিকট পাঠক্রম ও পাঠ্যসূচীর পরিবর্তন ও উন্নয়নের জন্য সুপারিশ করিবে, প্রয়োজনে কোন বিষয় বা বিষয়সমূহের পাঠ্যসূচী প্রণয়নের জন্য বোর্ড এক বা একাধিক কমিটি গঠনের সুপারিশ করিতে পারিবে; (চ) শিক্ষা উপকরণ ও সরঞ্জাম উন্নয়নের জন্য একাডেমিক কাউন্সিলের নিকট পরিকল্পনা ও প্রস্তাব পেশ; (ছ) মাদ্‌রাসাসমূহের শিক্ষা কার্যক্রম পরিক্ষণ ও তত্ত্বাবধানের পদ্ধতি নির্ণয় এবং এই সকল কার্যক্রমের রেকর্ড সংরক্ষণের প্রস্তাব পেশ; (জ) প্রত্যেক শিক্ষক ও প্রতিষ্ঠান সম্পর্কে পৃথক পৃথক উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ এবং বিশে(পরফ:০)ষণ; (ঝ) একাডেমিক কাউন্সিল কর্তৃক ন্যস্ত সকল দায়িত্ব সম্পাদন।

তফসিল, ক্রমিক ১

১। সংজ্ঞা।  বিষয় ও প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই সংবিধিতে, "সিন্ডিকেট" "একাডেমিক কাউন্সিল", "কর্মকর্তা," "কর্তৃপক্ষ," "অধ্যাপক," "সহযোগী অধ্যাপক", "সহকারী অধ্যাপক", "প্রভাষক," "মাদ্‌রাসা শিক্ষক" অর্থ যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, কর্মকর্তা, কর্তৃপক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, মুহাদ্দিস, মোফাস্‌সির, ফকিহ, আদিব এবং মাদ্‌রাসার শক্ষক।

তফসিল, ক্রমিক ২

২। অধিভুক্তি।  (১) বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির জন্য কোন মাদ্‌রাসার আবেদন, যে শিক্ষা বৎসর হইতে অধিভুক্তি কার্যকর করিবার আবেদন করা হইয়াছে উহার পূর্ববর্তী শিক্ষা বৎসরের অক্টোবর মাসের ১৫ (পনের) তারিখের মধ্যে রেজিস্ট্রারের নিকট পেশ করিতে হইবে এবং সিন্ডিকেটকে এই মর্মে সন্তুষ্ট করিতে হইবে যে,  (ক) মাদ্‌রাসাটি একটি গভর্নিং বডির ব্যবস্থাধীন থাকিবে; (খ) মাদ্‌রাসাটির শিক্ষকগণের সংখ্যা, যোগ্যতা এবং কার্যকালের শর্তাবলী এইরূপ যে, মাদ্‌রাসা কর্তৃক গৃহীত শিক্ষাক্রমে শিক্ষাদান ও প্রশিক্ষণের ব্যবস্থার জন্য ইহা যথেষ্ট হইবে এবং ইহাতে টিউটোরিয়াল ও ব্যাবহারিক শিক্ষাদানের পর্যাপ্ত ব্যবস্থা রহিয়াছে; (গ) মাদ্‌রাসাটি যে ভবনে অবস্থিত উহা যথোপযোগী এবং উহাতে মাদ্‌রাসার সকল একাডেমিক ও প্রশাসনিক কর্মে ব্যাহারের জন্য প্রয়োজনীয় স্থান সংকুলান হইবে; (ঘ) মাদ্‌রাসা, শিক্ষার্থীদের জন্য মাদ্‌রাসার হোস্টেল বা মাদ্‌রাসা কর্তৃক অনুমোদিত বাসস্থানে বসবাসের ব্যবস্থা করিয়াছে এবং ছাত্রদের খেলাধুলা ও শরীরচর্চাসহ তাহাদের দৈহিক ও সাধারণ কল্যাণের ব্যবস্থা রহিয়াছে এবং মাদ্‌রাসা ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে দেখা সাক্ষাতের সুযোগও রহিয়াছে; (ঙ) বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে মাদ্‌রাসায় এমন একটি গ্রন্থাগারের ব্যবস্থা করা হইবে যাহা প্রতিদিন নিয়মিত সময়ের জন্য খোলা থাকিবে, যেখানে শিক্ষার্থীরা অবসর সময়ে লেখাপড়া করিতে পারিবে বা যেখান হইতে তাহারা নির্ধারিত সময়ের জন্য বই-পুস্তক বাড়ীতে ব্যবহারের জন্য গ্রহণ করিতে পারিবে; (চ) পরীক্ষামূলক বিজ্ঞানের কোন শাখায় অধিভুক্তির আবেদনের ক্ষেত্রে উক্ত শাখায় শিক্ষাদানের জন্য যথাযথভাবে যন্ত্রপাতি সজ্জিত পরীক্ষাগার বা যাদুঘরের ব্যবস্থা করা হইয়াছে বা করা হইবে; (ছ) মাদ্‌রাসা চত্বর বা হোস্টেল এলাকায় বা উহার সন্নিকটে অধ্যক্ষ এবং কিছু সংখ্যক শিক্ষকের বাসস্থানের জন্য যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করা হইবে; (জ) মাদ্‌রাসার আর্থিক সংগতি উহার অব্যাহত রক্ষণাবেক্ষণ এবং দক্ষ পরিচালনার জন্য যথেষ্ট হইবে; (ঝ) মাদ্‌রাসাটিকে অধিভুক্তি দানের ফলে উহার পার্শ্ববর্তী এলাকায় পূর্ব হইতে অবস্থিত অন্য কোন মাদ্‌রাসা বা মাদ্‌রাসাসমূহের স্বার্থ ক্ষুণ্ন হইবে না ; (ঞ) ১০ (দশ) কিলোমিটারের মধ্যে একাধিক মাদ্‌রাসার অধিভুক্তি মঞ্জুর করা যাইবে না। (২) আবেদনপত্রে আরও নিশ্চয়তা প্রদান করিতে হইবে যে, মাদ্‌রাসাটি অধিভুক্তি হওয়ার পর উহার ব্যবস্থাপনা বা শিক্ষকগণের মধ্যে কোন পরিবর্তন করা হইলে অথবা অন্য যে কোন পরিবর্তন করা হইলে তাহা তাৎক্ষণিকভাবে সিন্ডিকেটকে অবহিত করা হইবে। (৩) উপ-অনুচ্ছেদ (১) অনুযায়ী আবেদনপত্র প্রাপ্তির পর, ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে, মাদ্‌রাসা পরিদর্শক  (ক) উপ-অনুচ্ছেদ (১) এ বর্ণিত বিষয়াবলী এবং অন্যান্য যে সকল বিষয় প্রয়োজনীয় ও প্রাসংগিক বলিয়া গণ্য হইতে পারে সেই সকল বিষয় সম্পর্কে স্থানীয়ভাবে তদন্ত অনুষ্ঠানের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় বা মাদ্‌রাসা শিক্ষার সাথে সংশি(পরফ:০)ষ্ট এক বা একাধিক শিক্ষক সমন্বয়ে পরিদর্শন টীম গঠন করিবেন; (খ) প্রয়োজনীয় অন্যান্য পরিদর্শন করিবেন; (গ) দফা (ক) এ বর্ণিত টীম সংশি(পরফ:০)ষ্ট মাদ্‌রাসা পরিদর্শন করিবে এবং একটি প্রতিবেদন পেশ করিবে; (ঘ) একাডেমিক বিবেচনায় এই আবেদনপত্রের মঞ্জুরীর বিষয়ে অধিভুক্তি কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সিদ্ধান্ত গ্রহণ করিবে। (৪) অধিভুক্তি কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট প্রত্যেক অধিভুক্ত মাদ্‌রাসার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষকের সংখ্যা এবং শিক্ষাদানের পর্যায় ও পরিধি নির্ধারণ করিবে। (৫) সিন্ডিকেট শিক্ষকগণের চাকুরীর শর্তাবলীর বিষয়ে সময় সময় নির্দেশ দান করিতে পারিবে। (৬) কোন মাদ্‌রাসাকে ভূতাপেক্ষ অধিভুক্তি মঞ্জুর করা হইবে না। (৭) সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত পরিমাণ ভূমি মাদ্‌রাসার থাকিতে হইবে।

তফসিল, ক্রমিক ৩

৩। পরিদর্শন ও প্রতিবেদন ।  (১) সিন্ডিকেট কোন সময় কোন প্রতিবেদন, রিটার্ণ বা অন্য কোন তথ্য প্রেরণের জন্য নির্দেশ প্রদান করিলে প্রত্যেক মাদ্‌রাসা তাহা সরবরাহ করিতে বাধ্য থাকিবে। (২) প্রত্যেক মাদ্‌রাসা মাদ্‌রাসা পরিদর্শক অথবা ভাইস-চ্যান্সেলর বা সিন্ডিকেট কর্তৃক নিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক নিয়মিতভাবে পরিদর্শিত হইবে।

তফসিল, ক্রমিক ৪

৪। অধিভুক্তি কমিটি ।  (১) বিশ্ববিদ্যালয়ের একটি অধিভুক্তি কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:  (ক) ভাইস-চ্যান্সেলর যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সকল প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ডীন, ফাজিল (স্নাতক) শিক্ষা বিষয়ক কেন্দ্র; (ঘ) ডীন, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র; (ঙ) ডীন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ণ কেন্দ্র; (চ) রেজিস্ট্রার; (ছ) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা; (জ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত শিক্ষা সংশি(পরফ:০)ষ্ট বিষয়ে অভিজ্ঞ ২ (দুই) জন সদস্য; (ঝ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ৩(তিন) জন অধ্যক্ষ; এবং (ঞ) মাদ্‌রাসা পরিদর্শক, যিনি উহার সাচিবিক দায়িত্বও পালন করিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন গঠিত অধিভুক্তি কমিটির মনোনীত সদস্যদের মেয়াদ হইবে ২(দুই) বৎসর: তবে শর্ত থাকে যে, মনোনীত সদস্যদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন। (৩) উপ-অনুচ্ছেদ (১) এর দফা (জ) ও (ঝ) তে উলি(পরফ:০)খিত মনোনীত সদস্য যে কোন সময় সভাপতিকে সম্বোধন করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করিতে পারিবেন। (৪) অধিভুক্তি প্রদান প্রক্রিয়া হইবে নিম্নরূপ, যথা:  (ক) অধিভুক্তির আবেদনপত্র প্রাপ্তির পর ভাইস-চ্যান্সেলর অধিভুক্তির জন্য আবেদনকারী মাদ্‌রাসার একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অবস্থা সরেজমিনে তদন্তের নিমিত্ত পরিদর্শনের নির্দেশ প্রদান করিবেন এবং তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বা মাদ্‌রাসা শিক্ষা সংশি(পরফ:০)ষ্ট বিষয়ে অভিজ্ঞ এক বা একাধিক শক্ষক সমন্বয়ে পরিদর্শন টীম গঠন করিতে পারিবেন; (খ) পরিদর্শন প্রতিবেদন বিবেচনার জন্য অধিভুক্তি কমিটির নিকট পেশ করা হইবে; এবং (গ) অধিভুক্তি কমিটির সিদ্ধান্ত সুপারিশ আকারে অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলে উপস্থাপন করা হইবে এবং একাডেমিক কাউন্সিল উক্ত সুপারিশ অনুমোদনক্রমে চূড়ান্ত অনুমোদনের জন্য সিন্ডিকেটে পেশ করিবেন। (৫) অধিভুক্তি কমিটির ক্ষমতা ও দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:  (ক) মাদ্‌রাসাসমূহের অধিভুক্তি প্রদান ও নবায়ন এবং অধিভুক্তি বাতিল সম্পর্কে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের নিকট সুপারিশ পেশ করা; (খ) একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের বিবেচনার জন্য অধিভুক্তি নিয়মাবলী ও উহার সংশোধনী প্রস্তাব পেশ করা; (গ) মাদ্‌রাসা শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর চাকুরীর শর্তাবলী সম্পর্কে সুপারিশ পেশ করা; (ঘ) একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত অন্য যে কোন বিষয় বিবেচনা ও পরামর্শ প্রদান করা; (ঙ) কোন মাদ্‌রাসার ভূতাপেক্ষ অধিভুক্তি মঞ্জুরের জন্য সুপারিশ না করা; এবং (চ) অধিভুক্ত কোন মাদ্‌রাসা অন্য কোন স্থানে স্থানান্তরের বিষয়ে সুপারিশ করা বা না করা।

তফসিল, ক্রমিক ৫

৫। গভর্ণিং বডি ।  (১) প্রত্যেক মাদ্‌রাসা সর্বসাধারণের শিক্ষা প্রতিষ্ঠান হইবে। (২) প্রত্যেক মাদ্‌রাসা একটি গভর্ণিং বডি দ্বারা পরিচালিত হইবে এবং উহার গঠন বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।

তফসিল, ক্রমিক ৬

৬। নির্বাচনী বোর্ড ।  (১) রেজিস্ট্রার, মাদ্‌রাসা পরিদর্শক, গ্রন্থাগারিক, পরীক্ষা নিয়ন্ত্রক, অর্থ ও হিসাব পরিচালক এবং পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক নিয়োগের জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে নির্বাচনী বোর্ড গঠিত হইবে, যথা:  (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সকল প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) ভাইস-চ্যান্সেলরের সুপারিশক্রমে চ্যান্সেলর কর্তৃক মনোনীত ১(এক) জন বিশেষজ্ঞ সদস্য; (২) অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক নিয়োগের জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে নির্বাচনী বোর্ড গঠিত হইবে, যথা:  (৩) অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক ব্যতীত অন্যান্য শক্ষক পদে নিয়োগের জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে নির্বাচনী বোর্ড গঠিত হইবে, যথা: 

জন্য নির্বাচনী বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা: 

তফসিল, ক্রমিক ৭

৭। ডীন ।  ডীন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের মধ্য হইতে একাডেমিক কৃতিত্ব ও শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে সিন্ডিকেটের সুপারিশক্রমে, ভাইস-চ্যান্সেলর কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য নিযুক্ত হইবেন তবে তিনি একই সাথে অন্য কোন প্রশাসনিক পদ গ্রহণ বা দায়িত্ব পালন করিতে পাবিবেন না : তবে শর্ত থাকে যে, কোন কেন্দ্রে অধ্যাপক না থাকিলে কেন্দ্রের জ্যেষ্ঠতম সহযোগী অধ্যাপককে সাময়িকভাবে ডীন পদে নিযুক্ত করা যাইবে : আরও শর্ত থাকে যে, কোন ডীন পরপর দুই মেয়াদের জন্য নিয়াগের যোগ্য হইবেন না।

তফসিল, ক্রমিক ৮

৮। ফাজিল (স্নাতক) শিক্ষা বিষয়ক কেন্দ্র ।  সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সাধারণ তত্ত্বাবধানে ফাজিল (স্নাতক) শিক্ষা বিষয়ক কেন্দ্রের নিম্নবর্ণিত দায়িত্ব থাকিবে, যথা :  (ক) শিক্ষা ও শিক্ষাদান কার্যক্রম সংগঠন, মান নির্ধারণ, সংরক্ষণ এবং তত্ত্বাবধান করা; (খ) পাঠক্রম ও পাঠ্যসূচী প্রণয়ন, আধুনিকীকরণ এবং প্রয়োজনবোধে পরিবর্তন ও পুনর্বিন্যাসকরণ; (গ) শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তঃমাদ্‌রাসা সহযোগিতায় উৎসাহ দান এবং শিক্ষার গুণগত উৎকর্ষ বৃদ্ধি ও সংহত করার পদক্ষেপ গ্রহণ করা; (ঘ) কেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণকল্পে সহায়ক অন্যান্য দায়িত্ব।

তফসিল, ক্রমিক ৯

৯। কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র ।  কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের সাধারণ তত্ত্বাবধানে  (ক) মাদ্‌রাসায় ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) শিক্ষা সংগঠনের জন্য দায়ী থাকিবে; (খ) একাডেমিক উন্নয়ন কার্যক্রম, মাদ্‌রাসা শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রাগ্রসর শিক্ষা ও গবেষণার জন্য দায়ী থাকিবে; (গ) মাদ্‌রাসাসমূহের মঞ্জুরী দান প্রক্রিয়ার সহিত যুক্ত থাকিবে; (ঘ) কেন্দ্র এবং মাদ্‌রাসা পরিদর্শন দপ্তরের সহযোগিতায় ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে, মাদ্‌রাসাকে প্রয়োজনীয় নির্দেশনা দান করিবে এবং একাডেমিক ব্যবস্থাপনা তত্ত্বাবধান করিবে।

তফসিল, ক্রমিক ১০

১০। কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র ।  কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সাধারণ তত্ত্বাবধানে  (ক) শিক্ষাকে অধিকতর উদ্দেশ্যমুখী এবং জাতীয় ভাবধারার সহিত সংগতি রাখিয়া সমাজের প্রয়োজনের প্রতি মনোযোগী ও যত্নশীল করিবার লক্ষ্যে মাদ্‌রাসা পর্যায়ে পাঠক্রম ও পাঠ্যসূচী প্রণয়নের দায়িত্ব পালন করিবে; (খ) জ্ঞানের নব-নব সৃষ্টি ও উদ্ভাবন এবং সৃজনশীলতাকে উৎসাহ দান করিবে; (গ) মানুষের জ্ঞানের দিগন্তকে প্রসারিত এবং মানবীয় দক্ষতা ও সামর্থ বৃদ্ধিতে উৎসাহ যোগাইবে; (ঘ) দ্রুত প্রসারণশীল জ্ঞান ভান্ডার হইতে জ্ঞান আহরণ করিয়া এবং বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে অর্জিত অগ্রগতি মাদ্‌রাসা স্তরে শিক্ষার গুণগত মান উন্নয়নে ও শিক্ষাকে অধিকতর জীবনমুখি করার উদ্দেশ্যে তাহা প্রয়োগ করিবে; (ঙ) আধুনিক শিক্ষা উপকরণ ও যন্ত্রপাতি উদ্ভাবন ও উন্নয়ন এবং শিক্ষাকে জাতীয় অর্থনৈতিক কর্মকান্ডের সহিত অধিকতর সম্পৃক্ত করিতে যত্নবান হইবে এবং এই সম্পর্কে স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহিত সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব সম্পাদন করিবে; (চ) মাদ্‌রাসা শক্ষকদের সম্পর্কে প্রতিবেদন সংরক্ষণ এবং তাহাদের কৃতিত্বের মূল্যায়ন করিবে; (ছ) স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, মাদ্‌রাসা পরিদর্শকের দপ্তর ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইউনিট এর সহযোগিতায় একটি উপাত্ত সংগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা করিবে এবং ইহাতে মাদ্‌রাসাসমূহ ও শিক্ষকদের সম্পর্কে যাবতীয় তথ্যাদি সংরক্ষণ করিবে; (জ) ভাইস-চ্যান্সেলর, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল কর্তৃক ন্যস্ত অন্যান্য সকল দায়িত্ব পালন করিবে।

তফসিল, ক্রমিক ১১

১১। বোর্ড অব এডভান্সড স্টাডিজ ।  (১) কেন্দ্রের জন্য একটি বোর্ড অব এডভান্সড স্টাডিজ থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :  (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সকল কেন্দ্রের ডীন; (২) উপ-অনুচ্ছেদ (১) এর অধীন মনোনীত সদস্য ২ (দুই) বৎসরের জন্য স্ব পদে অধিষ্ঠিত থাকিবেন, তবে তাহাদের স্থলাভিষিক্ত সদস্যবৃন্দ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাহারা স্ব পদে বহাল থাকিবেন।

End of তফসিল to তফসিল, ক্রমিক ১১.

সূচিপত্র দেখুন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩