Skip to content

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩

ধারা ১৭জাতীয় সমন্বয় কমিটি

বলবৎ

ধারা ১৭

17. জাতীয় সমন্বয় কমিটি এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’ নামে একটি কমিটি গঠিত হইবে, যথা :- (ক) মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) স্পীকার কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্য, যাহাদের মধ্যে একজন সরকারদলীয় এবং অন্যজন প্রধান বিরোধীদলীয় হইবেন; (গ) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়; (ঘ) সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; (ঙ) সচিব, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়; (চ) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; (ছ) সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; (জ) সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; (ঝ) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; (ঞ) সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; (ট) সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; (ঠ) সচিব, শিক্ষা মন্ত্রণালয়; (ড) সচিব, তথ্য মন্ত্রণালয়; (ঢ) সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়; (ণ) সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; (ত) সচিব, অর্থ বিভাগ; (থ) সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ; (দ) সচিব, স্থানীয় সরকার বিভাগ; (ধ) মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর; (ন) প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় কর্মরত বেসরকারি সংস্থা, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন বা স্ব-সহায়ক সংগঠন হইতে সরকার কর্তৃক মনোনীত ৪ (চার) জন মহিলা এবং ৩ (তিন) জন পুরুষ প্রতিনিধি; (প) জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।

End of ধারা ১৭.

সূচিপত্র দেখুন: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩