প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩
ধারা ৩প্রতিবন্ধিতার ধরন
ধারা ৩
3. প্রতিবন্ধিতার ধরন এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত, ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্ততা এবং প্রতিকূলতার ভিন্নতা বিবেচনায়, প্রতিবন্ধিতার ধরনসমূহ হইবে নিম্নরূপ, যথা:— (ক) অটিজম বা অটিজমস্পেকট্রাম ডিজঅর্ডারস (autism or autism spectrum disorders); (খ) শারীরিক প্রতিবন্ধিতা (physical disability); (গ) মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা (mental illness leading to disability); (ঘ) দৃষ্টিপ্রতিবন্ধিতা (visual disability); (ঙ) বাকপ্রতিবন্ধিতা (speech disability); (চ) বুদ্ধিপ্রতিবন্ধিতা (intellectual disability); (ছ) শ্রবণপ্রতিবন্ধিতা (hearing disability); (জ) শ্রবণ-দৃষ্টিপ্রতিবন্ধিতা (deaf-blindness); (ঝ) সেরিব্রাল পালসি (cerebral palsy); (ঞ) ডাউন সিনড্রোম (Down syndrome); (ট) বহুমাত্রিক প্রতিবন্ধিতা (multiple disability); এবং (ঠ) অন্যান্য প্রতিবন্ধিতা (other disability) ।
সূচিপত্র দেখুন: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩