Skip to content

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩

তফসিলতফসিল

বলবৎ

তফসিল

তফসিল [ ধারা ২(৭) দ্রষ্টব্য ] প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা কার্যক্রম (ঙ) সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তির চিকিৎসার জন্য চিকিৎসা উপকরণের ব্যবস্থাসহ চিকিৎসক, সমাজকর্মী ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। (ঘ) সরকারি-বেসরকারি গণমাধ্যম ও প্রচারমাধ্যমে প্রতিবন্ধিতা বিষয়ক যথাযথ ও মর্যাদাপূর্ণ শব্দ ও ধারণার ব্যবহার নিশ্চিতকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা; এবং (ঙ) মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা সম্বন্ধে ভ্রান্ত ধারণা ও কুসংস্কার দূরীকরণের লক্ষ্যে কার্যকর সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা। (ক) প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব বিকাশের জন্য জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং উৎসাহ প্রদান করা; (খ) প্রতিবন্ধী ব্যক্তির সংগঠন ও স্ব-সহায়ক সংগঠন প্রতিষ্ঠায় উৎসাহদান এবং সংগঠনসমূহের জন্য আর্থিক সহায়তা প্রাপ্তি নিশ্চিত করা; এবং (গ) প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তির সংগঠন ও স্ব-সহায়ক সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করা।

তফসিল, ক্রমিক ১

১। শনাক্তকরণ (Detection) : | (ক) (খ) (গ) (ঘ) (ঙ) | সকল প্রতিবন্ধী ব্যক্তির পরিসংখ্যান ও উপাত্ত সংগ্রহের নিমিত্ত জরিপ কার্যক্রম পরিচালনা করা; আদমশুমারিসহ দেশে পরিচালিত সকল শুমারি বা জরিপে প্রতিবন্ধিতাসহ প্রতিবন্ধী ব্যক্তি শনাক্ত করা; প্রতিবন্ধিতার শিকার হইতে পারে এমন শিশুকে শনাক্তকরণের ব্যবস্থা করা; প্রতিবন্ধী ব্যক্তিদের একটি পৃথক তালিকা প্রণয়নসহ পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরী এবং কেন্দ্রীয় পর্যায়ে নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণসহ ব্যবহার উপযোগী উপায়ে হালনাগাদকরণের ব্যবস্থা করা; এবং শনাক্তকরণের নিমিত্ত উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত জনবলের ব্যবস্থা করা।

তফসিল, ক্রমিক ২

২। অবধায়ন ও পরিকল্পনা ( Assessment & Planning ): | (ক) (খ) | প্রতিবন্ধী ব্যক্তির প্রতিবন্ধিতার কারণ, সমস্যা, সহায়ক সম্পদ ও সম্ভাবনা নির্ধারিত পদ্ধতিতে চিহ্নিতকরণ, পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন করা; এবং প্রতিবন্ধিতার ধরন বিবেচনা করিয়া এই আইনের বিধান অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

তফসিল, ক্রমিক ৩

৩। স্বাস্থ্যসেবা (Health Services): | (ক) (খ) (গ) (ঘ) | প্রতিবন্ধী শিশু ও প্রতিবন্ধী ব্যক্তির খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকল্পে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা; শিশু, নারী, প্রবীণ ও বহুমাত্রিক প্রতিবন্ধী ব্যক্তির অধিকতর প্রতিবন্ধিতার ঝুঁকি হ্রাস ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা; মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধী ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রহিয়াছে, এইরূপ প্রতিবন্ধী দুঃস্থ ব্যক্তির জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও সহায়ক উপকরণের ব্যবস্থাসহ, ক্ষেত্রমত, চিকিৎসা খরচ জাতীয় রাজস্ব বোর্ডের পূর্বানুমোদন সাপেক্ষে কর রেয়াতের সুবিধা প্রদান; বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকসমূহে দুঃস্থ প্রতিবন্ধী ব্যক্তির চিকিৎসা ব্যয় হ্রাসকল্পে পদক্ষেপ গ্রহণ করা; এবং

তফসিল, ক্রমিক ৪

৪। ভাষা ও যোগাযোগ (Language & Communication): (ক) চাহিদার ভিন্নতা বিবেচনা করিয়া, ক্ষেত্রমত, ইশারা ভাষা, ব্রেইল, স্পর্শ যোগাযোগ, চিত্রমাধ্যম যোগাযোগ, কর্মসহায়ক ও কম্পিউটারভিত্তিক বহুমাত্রিক যোগাযোগ পদ্ধতিসহ সকল ব্যবহার উপযোগী যোগাযোগের উপায়, ধরন ও পদ্ধতির স্বীকৃতি ও ব্যবহারকে উৎসাহিত করা; (খ) প্রমিত বাংলা ইশারা ভাষা প্রণয়ন ও উন্নয়নে প্রাতিষ্ঠানিক কার্যক্রম গ্রহণ করা; (গ) হাসপাতাল, আদালত, থানা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র বাংলা ইশারা ভাষার ব্যবহার নিশ্চিত করিবার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং প্রয়োজনে স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এর ব্যবস্থা করা; এবং (ঘ) পেশাদার ইশারা ভাষার দোভাষী সৃষ্টিতে সহায়তা করা এবং শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তি ও বাকপ্রতিবন্ধী ব্যক্তির জন্য সুলভ মূল্যে অথবা বিনামূল্যে দোভাষীর সেবাপ্রাপ্তির ব্যবস্থা করা।

তফসিল, ক্রমিক ৫

৫। প্রবেশগম্যতা (Accessibility): (ক) সরকারি, সংবিধিবদ্ধ ও বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান এবং তাহাদের কর্তৃক প্রদত্ত সুবিধা ও সেবাসমূহে প্রতিবন্ধী ব্যক্তির প্রবেশগম্যতা ও যাতায়াতের সুযোগ সৃষ্টির ব্যবস্থা করা; (খ) উপরি-উক্ত দফা (ক) এর অধীন নিম্নবর্ণিত সেবা ও সুবিধাসমূহ অন্তর্ভুক্ত থাকিবে, যথা :  (অ) ভবন, যানবাহন, রাস্তাঘাট, শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, হাসপাতাল, আদালত, পুলিশস্টেশন, রেলস্টেশন, বাসটার্মিনাল, লঞ্চটার্মিনাল, বিমানবন্দর, সমুদ্রবন্দর, নৌবন্দর, স্থলবন্দর, দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র, সাইক্লোন সেন্টার, সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থান, পরিষেবার স্থান, বিনোদন ও খেলাধুলার স্থান, দর্শনীয় স্থান, পার্ক, গ্রন্থাগার, গণশৌচাগার, এবং আন্ডারপাস ও ওভারব্রীজসহ জনগণের নিয়মিত যাতায়াতের সকল স্থান, ইত্যাদি; (আ) তথ্য, যোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চিকিৎসাসেবা, ব্যাংকিংসেবা এবং বৈদ্যুতিক ও জরুরী সেবাসহ সকল সেবা; (গ) প্রকৌশল বিদ্যা পাঠক্রমে 'প্রতিবন্ধী ব্যক্তির প্রবেশগম্যতা' প্রত্যয়টি অন্তর্ভুক্তির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা; (ঘ) দেশীয় বিভিন্ন মুদ্রার পার্থক্য সহজে নির্ণায়নের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা; এবং (ঙ) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর পাঠ্যপুস্তকসমূহ এবং বিভিন্ন গ্রন্থাগারের বইসমূহ ই-লার্নিং প(পরফ:০)্যাটফর্ম এর মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহার করিয়া প্রতিবন্ধী ব্যক্তির প্রবেশগম্য উপযোগীকরণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা।

তফসিল, ক্রমিক ৬

৬। তথ্য বিনিময় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( Sharing Information and Information & Communication Technology ): (ক) সরকারি, বেসরকারি এবং ব্যক্তিমালিকানাধীন সংস্থা কর্তৃক গণমাধ্যম ও ইন্টারনেটসহ অন্যান্যভাবে সর্বসাধারণের জন্য প্রচারিত সকল তথ্য ও সেবা, যথা: ওয়েব অ্যাক্সেসিবিলিটি, ভিডিও সাবসাইটেল ও অডিও ডেসক্রিপশন, স্ক্রিন রিডার, টেক্সট টু স্পীচ, ইত্যাদির যথোপযুক্ত ব্যবহার উপযোগী পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির প্রাপ্তির নিমিত্ত পদক্ষেপ গ্রহণ করা এবং এতদ্‌লক্ষ্যে তথ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে উৎসাহিত করা; (খ) সর্বসাধারণের জন্য যে মূল্যে কনটেন্ট তৈরি করা হয়, প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী যথোপযুক্ত ব্যবহার উপযোগী ই-টেক্সট, ব্‌্রেইল, লার্জ প্রিন্ট ও অডিওসহ অন্যান্য গ্রহণযোগ্য পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির প্রাপ্তির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা; (গ) সরকারি বিভিন্ন সংস্থা কর্তৃক সর্বসাধারণের জন্য প্রদত্ত ই-সেবা প্রদানের বিভিন্ন মাধ্যমকে প্রতিবন্ধী ব্যক্তির জন্য সহজ প্রবেশাধিকার ও ব্যবহার নিশ্চিত করিবার জন্য পদক্ষেপ গ্রহণ করা; (ঘ) প্রতিবন্ধীবান্ধব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সামগ্রী উৎপাদন ও বিতরণ নিশ্চিতকল্পে পদক্ষেপ গ্রহণ করা; (ঙ) সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত প্রতিবন্ধী ব্যক্তির জন্য যথোপযুক্ত সফট্‌ওয়্যার এবং হার্ডওয়্যার সংযোজনের ব্যবস্থা গ্রহণ করা; (চ) সরকারি-বেসরকারি টেলিভিশনে ইশারা ভাষায় সংবাদ এবং অনুষ্ঠানসমূহ সম্প্রচারের পদক্ষেপ গ্রহণ করা; (ছ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রবেশগম্য যন্ত্রাংশ বা প্রযুক্তিসমূহ প্রতিবন্ধী ব্যক্তির ক্রয়ক্ষমতার আওতায় আনিবার ব্যবস্থা করা; (জ) প্রতিবন্ধী ব্যক্তির জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ প্রদানের পদক্ষেপ গ্রহণ করা; (ঝ) প্রতিবন্ধী ব্যক্তির ব্যবহারের উদ্দেশ্যে স্থাপিত তথ্য ও প্রযুক্তি ব্যবহার কেন্দ্রসমূহে, ক্ষেত্রমত, অগ্রাধিকারভিত্তিতে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ প্রদানের ব্যবস্থা করা; এবং (ঞ) সাবমেরিন কেবলের ব্যান্ডউইথ্ তথা ব্রডব্যান্ড সার্ভিস প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির সরকারি সহযোগিতা বা সহজলভ্যতা নিশ্চিত করা।

তফসিল, ক্রমিক ৭

৭। চলন ( Mobility ): (ক) সময়মত ও সুলভ মূল্যে প্রতিবন্ধী ব্যক্তির সর্বোত্তম স্বার্থের পরিপন্থী না হইলে, তাহার ইচ্ছা অনুযায়ী, ব্যক্তিগত চলাচলে সহায়তার নিমিত্ত ব্যবস্থা গ্রহণ করা এবং তদ্‌লক্ষ্যে মানসম্মত চলন সহায়ক যন্ত্র, উপকরণ, সহায়ক প্রযুক্তি এবং চলন ও যোগাযোগের ক্ষেত্রে মানব সহযোগিতার লভ্যতা নিশ্চিতকল্পে পদক্ষেপ গ্রহণ করা; (খ) চলন সহায়ক যন্ত্র, উপকরণ, সহায়ক প্রযুক্তি প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহকে প্রতিবন্ধী ব্যক্তির চলনের সম্ভাব্য সকল দিক বিবেচনা করিতে উৎসাহিত করা এবং তদ্‌লক্ষ্যে গবেষণাকর্ম পরিচালনাসহ সহায়ক উপকরণাদি আমদানির উপর প্রযোজ্য শুল্ককর রেয়াতের ব্যবস্থা করা; (গ) প্রতিবন্ধী ব্যক্তি এবং কর্মরত সহায়ক কর্মীদেরকে প্রতিবন্ধী ব্যক্তির চলনের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দানের পদক্ষেপ গ্রহণ করা; এবং (ঘ) পরিচয়পত্র বহনকারী প্রতিবন্ধী ব্যক্তি ও তাহার একজন সহযোগী সঙ্গীর জন্য বাস, ট্রেন, বিমান ও জলযানে রেয়াতীহারে ভাড়া নির্ধারণসহ বহনযোগ্য মালামাল পরিবহনের সুযোগ সৃষ্টি এবং সকল প্রকার যানবাহনে আসন সংরক্ষণের নিমিত্ত পদক্ষেপ গ্রহণ করা।

তফসিল, ক্রমিক ৮

৮। সহায়ক সেবা ও পুনর্বাসন ( Habilitation and Rehabilitation ): (ক) পরিবার বা সমাজভিত্তিক পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা এবং বেসরকারি উদ্যোগকে উৎসাহ প্রদান করা; (খ) শারীরিক, আবেগীয় ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিতকল্পে নির্ধারিত পদ্ধতিতে পদক্ষেপ গ্রহণ করা; (গ) ক্ষেত্রমত, যুক্তিসঙ্গত কারণে পারিবারিক পরিবেশে বিশেষ যত্ন ও পরিচর্যা বঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষত মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধী ব্যক্তির জন্য প্রতিষ্ঠানভিত্তিক পুনর্বাসন নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংখ্যক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং বিদ্যমান প্রতিষ্ঠানসমূহ প্রতিবন্ধী ব্যক্তির জন্য উপযোগীকরণের পদক্ষেপ গ্রহণ করা ; (ঘ) প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী ন্যূনতম সেবামান ( minimum care of standard ) নির্ধারণ করা এবং পেশাদার সেবাদাতা ( professional caregiver ) তৈরির লক্ষ্যে নির্ধারিত পদ্ধতিতে পদক্ষেপ গ্রহণ করা; এবং (ঙ) সরকারের নীতিমালা সাপেক্ষে, সরকারি-বেসরকারি, সংবিধিবদ্ধ সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের প্রতিষ্ঠানে কর্মরত প্রতিবন্ধী শিশুর মাতা-পিতাকে সংশি(পরফ:০)ষ্ট প্রতিবন্ধী শিশুর শিক্ষা-প্রশিক্ষণ প্রতিষ্ঠান এলাকায় নিয়োগ-বদলীর ব্যবস্থা করা।

তফসিল, ক্রমিক ৯

৯। শিক্ষা ও প্রশিক্ষণ ( Education & Training ) : (ক) স্বাভাবিক স্কুলগামী শিশু অপেক্ষা প্রতিবন্ধী শিশুর শিক্ষা শুরুর বয়স শিথিল করা; (খ) যথাযথ শিক্ষা উপকরণ প্রস্তুত ও বিতরণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা; (গ) একীভূত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিবন্ধী শিক্ষার্থীর চাহিদার ভিন্নতা বিবেচনায় 'প্রয়োজনীয় স্বাচ্ছন্দ্যের জন্য উপযোগী পরিবেশ ও ন্যায্য সুযোগ সুবিধা'র ( reasonable accommodation ) ব্যবস্থা গ্রহণ করা; (ঘ) প্রতিবন্ধিতার ধরন ও লিঙ্গ অনুযায়ী চাহিদার ভিন্নতা বিবেচনায় সমন্বিত বিশেষ শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম চালু করা এবং বিদ্যমান কারিগরি-বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তির জন্য প্রবেশগম্যতা নিশ্চিত করা; (ঙ) বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্তকরণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা; (চ) শিক্ষা ব্যবস্থার সকল স্তরে কর্মরত পেশাজীবী ও কর্মীদের জন্য নির্ধারিত পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদানের পদক্ষেপ গ্রহণ করা; (ছ) প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী চাহিদার ভিন্নতা বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের কার্যকর পদ্ধতি উদ্ভাবন ও প্রয়োগ করা: তবে শর্ত থাকে যে, এইরূপ পদ্ধতি প্রয়োগ হইবার পূর্ব পর্যন্ত সকল পরীক্ষায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি, ক্ষেত্রমত, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ও সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী ব্যক্তি যেন সহজে ও সুলভ মূল্যে বা বিনামূল্যে যথাযথ শ্রুতিলেখকের সেবা পাইতে পারেন, তদ্‌লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; (জ) মেধার ভিত্তিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিবন্ধী ব্যক্তির জন্য ন্যায্য ও কার্যকরভাবে কোটা সংরক্ষণ করা; (ঝ) প্রতিবন্ধী শিশু, বিশেষত বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর শিক্ষা ও প্রশিক্ষণের নিমিত্ত সংশি(পরফ:০)ষ্ট মাতা-পিতা বা অভিভাবক, শিক্ষক এবং যত্নপ্রদায়কের প্রশিক্ষণ প্রদানের পদক্ষেপ গ্রহণ করা; (ঞ) প্রয়োজনীয়তার নিরিখে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের পদক্ষেপ গ্রহণ করা; এবং (ট) প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী চাহিদার ভিন্নতা বিবেচনাপ্রসূত তাহাদের সক্ষমতা নির্ধারণপূর্বক পাঠক্রম ( curriculam ) প্রণয়ন করা।

তফসিল, ক্রমিক ১০

১০। কর্মসংস্থান ( Employment ) : (ক) যথাযথ নীতিমালার আওতায় সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তির জন্য উপযুক্ত কর্মক্ষেত্র শনাক্তকরণসহ অগ্রাধিকার ভিত্তিতে চাকুরির সুযোগ সৃষ্টি করা এবং এই ক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাগণকে 'জাতীয় রাজস্ব বোর্ডের পূর্বানুমোদন সাপেক্ষে কর' রেয়াতের সুবিধা প্রদান করা; (খ) প্রতিবন্ধী ব্যক্তির আত্মকর্মসংস্থান, ব্যবসায় উদ্যোগ বা নিজস্ব ব্যবসা সক্রিয়ভাবে চালু করিবার জন্য অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংকিং সেবা কিংবা ঋণ প্রাপ্তিতে বৈষম্যহীন আচরণ, ক্ষেত্রমত, বিদ্যুৎ, গ্যাস, ও পানি সংযোগসহ বাণিজ্যিক সুবিধাদি নিশ্চিত করা; (গ) সকল প্রতিবন্ধী ব্যক্তির জন্য সংশি(পরফ:০)ষ্ট আইন ও বিধিমালার আলোকে সমবায় সমিতি গঠনে অগ্রাধিকার ও উৎসাহ প্রদান করা; (ঘ) কর্মস্থলে প্রতিবন্ধী ব্যক্তির চাহিদার ভিন্নতা বিবেচনায় প্রয়োজনীয় স্বাচ্ছন্দ্যের জন্য উপযোগী পরিবেশ ও ন্যায্য সুযোগ সুবিধার ( reasonable accommodation ) ব্যবস্থা করা; (ঙ) সরকারের নীতিমালা সাপেক্ষে, সরকারি-বেসরকারি, সংবিধিবদ্ধ সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির জন্য নির্ধারিত বয়সসীমা শিথিলকরণ এবং যথাযথ কোটা সংরক্ষণের ব্যবস্থা করা; এবং (চ) প্রতিবন্ধী ব্যক্তির সক্ষমতা অনুযায়ী ক্ষুদ্র পুনরাবৃত্তিমূলক কিন্তু উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ কর্ম নির্ধারণ করা এবং তদানুযায়ী তাহাদেরকে কর্মে নিয়োগের ব্যবস্থা করা।

তফসিল, ক্রমিক ১১

১১। সামাজিক নিরাপত্তা (Social Security) : (ক) বিদ্যমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী ( social safety-net programme) ও দারিদ্র্য দূরীকরণ কর্মসূচিতে, পর্যায়ক্রমে, অগ্রাধিকারভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ করিয়া, দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধী শিশু, প্রতিবন্ধী নারী এবং বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তির অন্তর্ভুক্তি নিশ্চিত করা; এবং (খ) প্রতিবন্ধী ব্যক্তির জন্য বিশেষ বীমা কার্যক্রম চালুকরণে বীমা প্রতিষ্ঠানকে উৎসাহিত করা।

তফসিল, ক্রমিক ১২

১২। নির্যাতন হইতে মুক্তি, বিচারগম্যতা ও আইনী সহায়তা (Freedom from Violence, Access to Justice and Legal Aid) : (ক) প্রতিবন্ধী ব্যক্তির জন্য কার্যকরভাবে সুবিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিতকল্পে পুলিশ ও কারা কর্তৃপক্ষসহ বিচার বিভাগে কর্মরতদের জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা; (খ) ঘরে-বাইরে লিঙ্গ নির্বিশেষে প্রতিবন্ধী ব্যক্তিকে যৌন নিপীড়ন ও ধর্ষণসহ সকল ধরনের শোষণ এবং শারিরীক ও মানসিক নির্যাতন হইতে সুরক্ষার জন্য যথাযথ চিকিৎসাসহ আইনগত, প্রশাসনিক, সামাজিক, শিক্ষামূলক বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা; (গ) নিরাপত্তা হেফাজতী প্রতিবন্ধী ব্যক্তি এবং নির্যাতনের শিকার প্রতিবন্ধী ব্যক্তিকে, নির্ধারিত পদ্ধতিতে, উপযোগী 'সেফহোম' এ রাখিবার ব্যবস্থা গ্রহণ করা; এবং (ঘ) নির্যাতনের শিকার প্রতিবন্ধী ব্যক্তির জন্য প্রয়োজনীয় আইনী সহায়তা প্রাপ্তি নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, এইক্ষেত্রে, ভাষাগত যোগাযোগের প্রয়োজনে, বিশেষজ্ঞ ব্যক্তির সহায়তাপ্রাপ্তির সুযোগ নিশ্চিতকল্পে পদক্ষেপ গ্রহণ করা।

তফসিল, ক্রমিক ১৩

১৩। প্রাকৃতিক দুর্যোগ, ঝুঁকিপূর্ণ ও জরুরী মানবিক অবস্থা (Natural Disaster, Risk and Humanitarian Emergencies): (ক) প্রাকৃতিক দুর্যোগ, মানবিক জরুরি অবস্থা ও সংঘাতের ঘটনাসহ সকল ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা; (খ) দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার কর্তৃক সতর্কতামূলক তথ্য সম্প্রচার, উদ্ধার, আশ্রয়, ত্রাণ বিতরণ ও দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে অগ্রাধিকারভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করা; এবং (গ) দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন পর্যায়ের কমিটিতে প্রতিবন্ধী ব্যক্তির প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

তফসিল, ক্রমিক ১৪

১৪। ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকান্ড এবং বিনোদন ( Sports, Cultural Activities and Recreation) : (ক) সৃজনশীল, শিল্পীসুলভ ও বুদ্ধিবৃত্তিক সম্ভাবনা, শারীরিক, আবেগীয় ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিতকল্পে প্রতিবন্ধিতার ধরন উপযোগী দেশজ সাংস্কৃতিক কর্মকান্ড, বিনোদন, পর্যটন, অবকাশ ও ক্রীড়া কর্মকান্ডের উন্নয়ন নিশ্চিত করা এবং উক্ত কর্মকান্ডে প্রতিবন্ধী ব্যক্তির অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা; (খ) প্রতিবন্ধিতার ধরন উপযোগী নাটক, মঞ্চনাটক, চলচ্চিত্র, শিক্ষামূলক ম্যাগাজিন অনুষ্ঠান, সংবাদ, ইত্যাদি প্রস্তুত এবং সম্প্রচারের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা; (গ) প্রতিবন্ধী ব্যক্তির উপযোগী খেলাধূলা ও প্রতিযোগিতার আয়োজন করা, ক্ষেত্রমত, জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনে প্রতিবন্ধী ব্যক্তির প্রতিনিধিত্বের ব্যবস্থা করা; (ঘ) দেশে-বিদেশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে বা প্রতিযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তির দল প্রেরণ এবং প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা; (ঙ) ক্রীড়ার মাধ্যমে চিকিৎসার ( play therapy ) ব্যবস্থা করা; এবং (চ) বিশেষ সুযোগ-সুবিধাসহ প্রতিবন্ধী ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা।

তফসিল, ক্রমিক ১৫

১৫। সচেতনতা ( Awareness ): (ক) প্রতিবন্ধী ব্যক্তির সক্ষমতা ও অবদান সম্পর্কে কার্যকর প্রচারাভিযান চালু করা ও অব্যাহত রাখা এবং এতদ্‌বিষয়ে গণমাধ্যমের সকল শাখাকে উৎসাহিত করা; (খ) শৈশব হইতে সকল শিশুর মধ্যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকারের প্রতি সম্মানমূলক মনোভাব গড়িয়া তুলিতে পাঠ্য পুস্তকে বিষয়বস্তু অন্তর্ভুক্তিসহ শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা; (গ) প্রতিবন্ধী ব্যক্তির সক্ষমতা ও অবদানের স্বীকৃতি প্রাপ্তিকে উৎসাহিত করা;

তফসিল, ক্রমিক ১৬

১৬। সংগঠন ( Organization) :

End of তফসিল to তফসিল, ক্রমিক ১৬.

সূচিপত্র দেখুন: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩