Skip to content

মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩

ধারা ১৪আইন প্রবর্তনের পূর্বে পরিচালিত মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা সীমিত মেয়াদে অব্যাহত ও লাইসেন্স গ্রহণ

বলবৎদ্বিতীয় অধ্যায় মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার লাইসেন্স, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার লাইসেন্স, ইত্যাদি

ধারা ১৪

14. আইন প্রবর্তনের পূর্বে পরিচালিত মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা সীমিত মেয়াদে অব্যাহত ও লাইসেন্স গ্রহণ (১) এই আইন কার্যকর হইবার তারিখে মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী ব্যক্তিকে এই আইন কার্যকর হওয়ার ৯০ (নববই) দিনের মধ্যে এই আইনের বিধান অনুসারে লাইসেন্সের জন্য সরকারের নিকট আবেদন করিতে হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন কোন আবেদন দাখিল করা হইলে সরকার উহা, এই আইনের বিধান অনুসারে মঞ্জুর বা নামঞ্জুর করিতে পারিবে। (৩) মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী কোন ব্যক্তি কর্তৃক উপ-ধারা (১) এর অধীন কোন আবেদন দাখিল করা না হইলে, তিনি উপ-ধারা (১) এ উল্লিখিত সময় অতিক্রান্ত হওয়ার পরে মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন না।

End of ধারা ১৪.

সূচিপত্র দেখুন: মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩