মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩
ধারা ২৩ব্যবসার প্রচারণা সংক্রান্ত বিধি নিষেধ
বলবৎ
চতুর্থ অধ্যায় মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা
ধারা ২৩
23. ব্যবসার প্রচারণা সংক্রান্ত বিধি নিষেধ কোন মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারীর ক্রেতা-পরিবেশক, কোন স্তরের কোন সদস্য বা কোন কর্মী — (ক) মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে গঠিত কোম্পানীর সংঘবিধির পরিপন্থী তথ্য সম্বলিত কোন বিজ্ঞাপনের প্রচার বা অন্য কোন ধরনের প্রচারনা বা অন্য কোন ধরনের কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন না; বা (খ) প্রলুব্ধ বা প্রতারিত করিবার উদ্দেশ্যে কোন অসত্য বা কাল্পনিক বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করিতে পারিবেন না।
সূচিপত্র দেখুন: মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩