Skip to content

মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩

ধারা ৪৩পরিবীক্ষণ ও তদারকি করিবার ক্ষমতা

বলবৎসপ্তম অধ্যায় পরিবীক্ষণ ও তদারকি, ইত্যাদি

সপ্তম অধ্যায় পরিবীক্ষণ ও তদারকি, ইত্যাদি

ধারা ৪৩

43. পরিবীক্ষণ ও তদারকি করিবার ক্ষমতা (১) প্রত্যেক অর্থ বৎসর শেষ হইবার ৩ (তিন) মাসের মধ্যে সরকার বা সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী প্রত্যেক ব্যক্তি উহার বার্ষিক লেনদেন ও অডিট প্রতিবেদনের পূর্ণাঙ্গ বিবরণী দাখিল করিবেন। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, উপ-ধারা (৩) এ উল্লিখিত কর্মকর্তা মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারীর সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারীর নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং উহার যে কোন কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন। (৩) এই আইনের অন্য কোন বিধানে যাহা কিছুই থাকুক না কেন, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীয় অধিক্ষেত্রে মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার কর্মকাণ্ড তদারকি করিবেন। (৪) উপ-ধারা (৩) এর অধীন দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলা প্রশাসক বা, ক্ষেত্রমত, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারের পূর্বানুমোদনক্রমে, তাহার অধীনস্থ অন্য কোন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করিতে পারিবেন।

End of ধারা ৪৩.

সূচিপত্র দেখুন: মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩