Skip to content

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন, ২০১৩

ধারা ২২বিষয়ভিত্তিক প্রকল্প গ্রহণ

বলবৎ

ধারা ২২

22. বিষয়ভিত্তিক প্রকল্প গ্রহণ (১) উদ্ভূত কোন সমস্যা নিরসন এবং রাষ্ট্রীয় বা জনস্বার্থে ভবিষ্যতে প্রয়োজন হইতে পারে এইরূপ কোন বিষয়ে কোন আবিষ্কার বা প্রযুক্তি উদ্ভাবনের জন্য পরিষদ উক্ত বিষয়ে প্রকল্পভিত্তিক গবেষক নিয়োগ করিতে পারিবে। (২) পরিষদ, নিজস্ব জনবল দ্বারা সক্ষম না হইলে, উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে উন্মুক্তভাবে দেশব্যাপী গবেষক বা প্রযুক্তিবিদ অনুসন্ধানপূর্বক তাকে উক্ত কাজের দায়িত্ব অর্পণ করিতে পারিবে। (৩) পরিষদ, দেশে উপ-ধারা (১) এর উদ্দেশ্যপূরণে সক্ষম কোন গবেষক বা প্রযুক্তিবিদ না পাওয়া গেলে, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং নির্ধারিত শর্তে, বিদেশী কোন গবেষক বা প্রযুক্তিবিদ বা গবেষণা প্রতিষ্ঠানকে উক্ত দায়িত্ব অর্পণ করিতে পারিবে। (৪) দেশের কোন বিজ্ঞানী, গবেষক বা প্রযুক্তিবিদ নতুন কোন আবিষ্কার, গবেষণা বা প্রযুক্তি উদ্ভাবনে নিয়োজিত হইলে তিনি উক্ত বিষয়ে আর্থিক সহায়তার জন্য পরিষদ বরাবর প্রকল্পের সম্ভাব্য আর্থিক ব্যয় উল্লেখপূর্বক কারিগরি প্রস্তাব উপস্থাপন করিতে পারিবেন এবং এইরূপ ক্ষেত্রে সার্বিক বিষয়াদি বিবেচনা করিয়া পরিষদ, বোর্ডের অনুমোদনক্রমে, তদ্‌বরাবর প্রয়োজনীয় আর্থিক সহায়তা মঞ্জুর করিতে পারিবে।

End of ধারা ২২.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন, ২০১৩