Skip to content

[বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি] আইন, ২০১৩

তফসিলবিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি

বলবৎ

তফসিল

তফসিল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি [ধারা ৫০ (২) দ্রষ্টব্য]

তফসিল, ক্রমিক ১

১। সংজ্ঞা । - বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছুই না থাকিলে, এই সংবিধিতে — (ক) "আইন" অর্থ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ' আইন- ২০১৩; (খ) "সংবিধি, বিধি ও প্রবিধি" অর্থ এই আইনের অধীনে প্রণীত সংবিধি, বিধি ও প্রবিধিসমূহ; এবং (গ) "সিন্ডিকেট", "একাডেমিক কাউন্সিল", "কর্তৃপক্ষ", "কর্মকর্তা", "অধ্যাপক", "সহযোগী অধ্যাপক", "সহকারী অধ্যাপক", "প্রভাষক", "কর্মচারী" এবং "রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট" অর্থ এই আইনের অধীন উলি(পরফ:০)খিত যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, কর্তৃপক্ষ, কর্মকর্তা, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মচারী এবং রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট।

তফসিল, ক্রমিক ২

২। অনুষদ । - (১) কোন অনুষদ উহার ডিন এবং অনুষদভুক্ত বিভাগসমূহের সকল শিক্ষক সমন্বয়ে গঠিত হইবে। (২) প্রত্যেক অনুষদের একটি নির্বাহী কমিটি থাকিবে যাহা নিম্নবর্ণিত সদস্যগণ সমন্বয়ে গঠিত হইবে, যথা: — (ক) ডিন, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) অনুষদভুক্ত বিভাগসমূহের বিভাগীয় প্রধানগণ; (গ) অনুষদভুক্ত বিভাগসমূহের সকল অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক; (ঘ) অধ্যাপক ও বিভাগীয় প্রধানগণ ব্যতিত অনুষদের বিভিন্ন বিষয়ের ৫ (পাঁচ) জন শিক্ষক, যাঁহারা একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হইবেন; (ঙ) অনুষদের বিষয় নহে অথচ একাডেমিক কাউন্সিলের মতে অনুষদের বিষয়ের সহিত তাৎপর্যভাবে সম্পর্কযুক্ত এমন বিষয়ে অনধিক ৩ (তিন) জন শিক্ষক, যাঁহারা একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হইবেন; এবং (চ) অনুষদের এক বা একাধিক বিষয়ে সংশি(পরফ:০)ষ্ট ক্ষেত্রে বিশেষ জ্ঞানসম্পন্ন ৩ (তিন) জন ব্যক্তি, যাঁহারা বিশ্ববিদ্যালয়ের কোন চাকুরীতে নিয়োজিত নহেন এবং একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত। (৩) নির্বাহী কমিটিতে মনোনীত সদস্যগণ তাহাদের নিয়োগের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন। (৪) এই আইনের বিধান এবং একাডেমিক কাউন্সিলের উপর অর্পিত ক্ষমতা সাপেক্ষে, প্রত্যেক অনুষদের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে — (ক) অনুষদের জন্য পাঠ্যসূচী, পাঠক্রম ও অধ্যয়নের বিষয় নির্দিষ্ট করা, প্রত্যেক পাঠ্যসূচী ও পাঠক্রমের জন্য নম্বর ধার্য্য করা এবং এতদুদ্দেশ্যে পাঠক্রম কমিটিসমূহ গঠন করা; (খ) অনুষদের বিষয়সমূহের পরীক্ষার জন্য একাডেমিক কাউন্সিলের নিকট পরীক্ষকদের নাম সুপারিশ করা; (গ) ডিগ্রী, ডিপে(পরফ:০)ামা, সার্টিফিকেট এবং অন্যান্য সম্মাননা প্রদানের শর্তাবলী একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ করা; (ঘ) অনুষদের বিভাগসমূহের শিক্ষক ও গবেষক পদ সৃষ্টির জন্য একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ করা; এবং (ঙ) নির্বাহী কমিটি কর্তৃক একাডেমিক কাউন্সিলের নিকট প্রেরিত অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা;

তফসিল, ক্রমিক ৩

৩। পাঠক্রম কমিটিসমূহ । - (১) প্রত্যেক বিভাগে একটি পাঠক্রম কমিটি থাকিবে। (২) বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগের শিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনার জন্য পাঠক্রম কমিটি ব্যবস্থা গ্রহণ করিবে। (৩) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে পাঠক্রম কমিটি গঠিত হইবে, যথা: — (ক) বিভাগীয় প্রধান, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) বিভাগের শিক্ষকগণ; (গ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত, অন্য কোন বিশ্ববিদ্যালয় হইতে সংশি(পরফ:০)ষ্ট অনুষদের সংশি(পরফ:০)ষ্ট বিষয় বা উহার সহিত সম্পর্কযুক্ত বিষয়ের ২ (দুই) জন শিক্ষক; এবং (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত সংশি(পরফ:০)ষ্ট বিষয় বা উহার সহিত সম্পর্কযুক্ত বিষয়ে ২ (দুই) জন বিশেষজ্ঞ সদস্য, যাহাদের মধ্যে ১ (এক) জন হইবেন সংশি(পরফ:০)ষ্ট প্রতিষ্ঠানের সহিত সক্রিয়ভাবে সম্পৃক্ত শিক্ষক। (৪) পাঠক্রম কমিটি পাঠ্যসূচী ও পাঠক্রম প্রণয়ন করিবে এবং অনুষদ, একাডেমিক কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করিবে। (৫) কমিটিতে মনোনীত সদস্যগণ তাহাদের নিয়োগের তারিখ হইতে ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন। (৬) পাঠক্রম কমিটির ক্ষমতা ও দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা: — (ক) বিভাগীয় পর্যায়ে শিক্ষার কারিকুলাম নির্ধারণে একাডেমিক কাউন্সিলকে পরামর্শ প্রদান করা; (খ) অনুমোদিত কারিকুলাম অনুযায়ী পাঠ্য তালিকা প্রণয়ন করা; (গ) বিভিন্ন শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের তত্ত্বাবধায়ক কমিটি গঠন ও গবেষণা তত্ত্বাবধায়ক নিয়োগের জন্য একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ করা; (ঘ) বিভাগীয় শিক্ষার্থীদের গবেষণা অভিসন্দর্ভ ও অন্যান্য পরীক্ষার পরীক্ষকদের নাম একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ করা; এবং (ঙ) সিন্ডিকেট বা একাডেমিক কাউন্সিল কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা।

তফসিল, ক্রমিক ৪

৪। পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন কমিটি । - পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন কমিটি নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করিবে: — (ক) বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, পর্যালোচনা ও মূল্যায়ন এবং এতদ্‌সম্পর্কে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান; (খ) সংশি(পরফ:০)ষ্ট বিধি-বিধান অনুসরণ করিয়া ঠিকাদার তালিকাভুক্তকরণ, দরপত্র বাছাই ও ঠিকাদারের সহিত চুক্তি সম্পাদন; (গ) উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন, উন্নয়ন কর্মসমূহের অগ্রগতি পরিবীক্ষণ ও সমন্বয়সাধন; (ঘ) ভাইস-চ্যান্সেলর অথবা সিন্ডিকেট কর্তৃক অর্পিত অন্যান্য কার্যাদি সম্পাদন।

তফসিল, ক্রমিক ৫

৫। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক । - (১) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক সার্বক্ষণিকভাবে নিয়োজিত হইবেন: তবে শর্ত থাকে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যাহাতে অসুবিধার সম্মুখীন না হয়, সেই জন্য সিন্ডিকেটের অনুমোদনক্রমে, ভাইস-চ্যান্সেলর এক বা একাধিক খন্ডকালীন শিক্ষক নিয়োগ করিতে পারিবেন। (২) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ — (ক) বক্তৃতা, টিউটোরিয়াল, আলোচনা, সেমিনার, হাতে কলমে প্রদর্শন ও কর্মশিবিরের মাধ্যমে ছাত্রদিগকে শিক্ষাদান করিবেন; (খ) গবেষণা পরিচালনা ও তত্ত্বাবধান করিবেন; (গ) নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাদান সমাপ্ত করিবেন; (ঘ) ছাত্রদের সহিত ব্যক্তিগতভাবে যোগাযোগ করিবেন, তাহাদিগকে পথ নির্দেশ দিবেন এবং তাহাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে পরামর্শদান ও তাহাদের পাঠক্রম ও পাঠক্রম-অতিরিক্ত কার্যাবলীর তত্ত্বাবধান করিবেন; (ঙ) বিশ্ববিদ্যালয় এবং উহার অনুষদ ও অন্যান্য সহশিক্ষাক্রমিক সংস্থার পাঠক্রম ও পাঠ্যসূচী প্রণয়নে, পরীক্ষা নির্ধারণে ও পরিচালনায় পরীক্ষার উত্তরপত্র ও গবেষণামূলক প্রবন্ধের মূল্যায়নে এবং গ্রন্থাগার, পরীক্ষাগার, অন্যান্য শিক্ষাক্রমিক ও সহশিক্ষাক্রমিক কার্যাবলীর সংগঠনে কর্তৃপক্ষসমূহকে সহায়তা করিবেন। (চ) ভাইস-চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে, পরামর্শক হিসাবে কাজ করিতে পারিবেন এবং অনুরূপ কাজের জন্য প্রাপ্ত পারিতোষিকের এক পঞ্চমাংশ বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা দিতে বাধ্য থাকিবেন; (ছ) সংবিধি দ্বারা নির্ধারিত এবং সিন্ডিকেট, ভাইস-চ্যান্সেলর, ডিন ও বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্য ও দায়িত্ব সম্পাদন ও পালন করিবেন; এবং (জ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক পূর্বানুমতি ব্যতিরেকে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক খন্ডকালীন বা পূর্ণকালীন অন্য কোন কাজ বা চাকুরী করিতে পারিবেন না।

তফসিল, ক্রমিক ৬

৬। বাছাই বোর্ড (শিক্ষক) । - (১) অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নিয়োগের জন্য নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে একটি বাছাই বোর্ড গঠিত হইবে, যথা: — (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) বিশ্ববিদ্যালয়ের বাহিরের অন্যূন ১ (এক) জন বিশেষজ্ঞসহ চ্যান্সেলর কর্তৃক মনোনীত ৩ (তিন) জন বিশেষজ্ঞ; (ঘ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ২ (দুই) জন বিশেষজ্ঞ, যাহাদের মধ্যে ১ (এক) জন হইবেন এমন ব্যক্তি যিনি বিশ্ববিদ্যালয়ের কোন চাকুরীতে নিয়োজিত নহেন; (ঙ) সংশি(পরফ:০)ষ্ট অনুষদের ডিন; এবং (চ) সংশি(পরফ:০)ষ্ট বিভাগের বিভাগীয় প্রধান। (২) সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগের জন্য নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে একটি বাছাই বোর্ড গঠিত হইবে, যথা: — (ক) প্রো-ভাইস চ্যান্সেলর, যিনি ইহার সভাপতিও হইবেন: তবে, শর্ত থাকে যে, প্রো-ভাইস চ্যান্সেলর না থাকিলে, ভাইস-চ্যান্সেলর সভাপতিত্ব করিবেন; (খ) ট্রেজারার; (গ) সংশি(পরফ:০)ষ্ট অনুষদের ডিন; (ঘ) সংশি(পরফ:০)ষ্ট বিভাগের বিভাগীয় প্রধান ; (ঙ) সিন্ডিকেট কর্তৃক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বা গবেষণা সংস্থা হইতে মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ; এবং (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত সংশি(পরফ:০)ষ্ট বিষয়ে ১ (এক) জন বিশেষজ্ঞ। (৩) বাছাই বোর্ড প্রত্যেক ২ (দুই) বৎসর অন্তর পুনর্গঠিত হইবে: তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও নূতন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত পূর্ববর্তী বোর্ড বলবৎ থাকিবে। (৪) বাছাই বোর্ডের সুপারিশের ভিত্তিতে শিক্ষক নিয়োজিত হইবে । (৫) কোন বাছাই বোর্ডের সুপারিশের সহিত সিন্ডিকেট একমত না হইলে বিষয়টি উক্ত বোর্ড কর্তৃক চ্যান্সেলরের নিকট প্রেরণ করা হইবে এবং এই বিষয়ে চ্যান্সেলরের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। (৬) বাছাই বোর্ড বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে বিশেষ সুবিধা প্রদানের বিষয়ে সিন্ডিকেটের নিকট সুপারিশ করিতে পারিবে। (৭) সিন্ডিকেটের অনুমোদনক্রমে, ভাইস-চ্যান্সেলর সংশি(পরফ:০)ষ্ট বিভাগীয় প্রধানের সুপারিশের ভিত্তিতে অধ্যাপক, সহযোগী অধ্যাপক বা বিভাগীয় প্রধানের পদ ব্যতিত অন্যান্য পদের ক্ষেত্রে সাধারণতঃ অনূর্ধ্ব ০৬ (ছয়) মাসের জন্য অস্থায়ী নিয়োগ প্রদান করিতে পারিবেন।

তফসিল, ক্রমিক ৭

৭। বাছাই বোর্ড (কর্মকর্তা) । - (১) রেজিস্ট্রার, গ্রন্থাগারিক, পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং সমপদমর্যাদা সম্পন্ন ও সমবেতনের অন্যান্য কর্মকর্তাগণ, নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত বাছাই বোর্ডের সুপারিশক্রমে, সিন্ডিকেট কর্তৃক নিযুক্ত হইবেন, যথা: — (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ১ (এক) জন সদস্য; (ঙ) সিন্ডিকেটের ১ (এক) জন সদস্য; এবং (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন বিশিষ্ট ব্যক্তি। (২) অনুচ্ছেদ (১) এ উলি(পরফ:০)খিত কর্মকর্তা ব্যতিত অন্যান্য কর্মকর্তাগণ নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত বোর্ডের সুপারিশক্রমে সিন্ডিকেট কর্তৃক নিযুক্ত হইবেন, যথা: — (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ১ (এক) জন ডিন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন সদস্য যিনি বিশ্ববিদ্যালয়ের কোন চাকুরীতে নিয়োজিত নহেন; এবং (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ। (৩) বাছাই বোর্ডের সুপারিশের ভিত্তিতে শিক্ষক নিয়োজিত হইবে ।

তফসিল, ক্রমিক ৮

৮। বাছাই কমিটি (কর্মচারী) । - (১) কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে বাছাই কমিটি গঠিত হইবে, যথা: — (ক) ভাইস-চ্যান্সেলর কিংবা তদকর্তৃক মনোনীত কোন ব্যক্তি, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) রেজিস্ট্রার; (গ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত উহার ১ (এক) জন সদস্য; এবং (ঘ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ। (২) বাছাই বোর্ডের সুপারিশের ভিত্তিতে কর্মচারী নিয়োজিত হইবে ।

তফসিল, ক্রমিক ৯

৯। অন্যান্য কর্মকর্তাগণের কর্তব্য । - অন্যান্য কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত এবং সিন্ডিকেট ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত কর্তব্য পালন করিবেন।

তফসিল, ক্রমিক ১০

১০। সম্মানসূচক ডিগ্রি । - কোন ব্যক্তিকে সম্মানসূচক ডিগ্রি প্রদানের কোন প্রস্তাব একাডেমিক কাউন্সিল কর্তৃক, সিন্ডিকেটের নিকট প্রেরিত হইলে এবং সিন্ডিকেট প্রস্তাবটি অনুমোদন করিলে উহা চ্যান্সেলরের নিকট চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হইবে এবং চ্যান্সেলর কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হইলে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা যাইবে।

তফসিল, ক্রমিক ১১

১১। রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট । - (১) গ্রাজুয়েট হওয়ার পর অন্যূন ৫ (পাঁচ) বৎসর অতিক্রান্ত হইলে বিশ্ববিদ্যালয়ের কোন গ্রাজুয়েট বিশ্ববিদ্যালয়ের সংশি(পরফ:০)ষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফিস প্রদান করিয়া রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট রেজিস্টারে তালিকাভুক্ত হইবেন। (২) কোন রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট তাহার নাম রেজিস্ট্রিকরণের প্রথম বৎসর হইতে ক্রমাগতভাবে পনের বৎসরের বা এককালীন ফিস প্রদান করিয়া থাকিলে তিনি আমরণ বা ইস্তফা প্রদান না করা পর্যন্ত আর কোন ফিস প্রদান না করিয়াই রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট হিসাবে সুযোগ-সুবিধা ভোগ করিতে পারিবেন। (৩) গ্রাজুয়েটদের তালিকাভুক্তি বা রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল বিরোধ নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল কর্তৃক নিষ্পত্তি করা হইবে, যথা: — (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার ১ (এক) জন সদস্য; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ইহার ১ (এক) জন সদস্য। (৪) উপ-ধারা (৩) এর অধীন গঠিত ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি তৎকর্তৃক স্থিরকৃত হইবে। (৫) তালিকাভুক্তি বা রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল বিরোধ নিষ্পত্তিতে উপ-ধারা (৩)-এর অধীনে গঠিত ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। (৬) রেজিস্টারভুক্ত গ্রাজুয়েটগণ বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ব্যবহার করিবার অধিকারী হইবেন।

তফসিল, ক্রমিক ১২

১২। পাঠক্রম । - এই আইনের বিধান অনুযায়ী একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম (বিষয়, সময়কাল, পাঠক্রম ইত্যাদি) প্রবিধান দ্বারা নির্ধারণ করিবে।

তফসিল, ক্রমিক ১৩

১৩। বিভাগ । - (১) বিভাগীয় প্রধান অন্যান্য শিক্ষকগণের সহযোগিতায় বিভাগীয় কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন ও সমন্বয় সাধন করিবেন। (২) প্রত্যেক বিভাগীয় প্রধান বিভাগীয় অধ্যাপকগণের মধ্য হইতে পালাক্রমে ২ (দুই) বৎসর মেয়াদের জন্য ভাইস-চ্যান্সেলর কর্তৃক নিযুক্ত হইবেনঃ তবে শর্ত থাকে যে, যদি কোন বিভাগে অধ্যাপক না থাকেন তাহা হইলে ভাইস-চ্যান্সেলর জ্যেষ্ঠতার ভিত্তিতে সহযোগী অধ্যাপকগণের মধ্য হইতে ১ (এক) জনকে পালাক্রমে বিভাগীয় প্রধান নিযুক্ত করিবেন: আরও শর্ত থাকে যে, যদি কোন বিভাগে সহযোগী অধ্যাপক না থাকেন তাহা হইলে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগের শিক্ষকদের মধ্য হইতে পালাক্রমে বিভাগীয় প্রধান নিযুক্ত করিবেন ; ব্যাখ্যা: এই সংবিধির জন্য পদবী ও পদমর্যাদার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে এবং দুই ব্যক্তির পদবী ও পদমর্যদা সমান হইলে সমপদে চাকুরীকালে দীর্ঘতার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে। (৩) ডিনের সাধারণ তত্ত্বাবধানে বিভাগীয় প্রধান বিভাগের অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় বিভাগীয় কর্মকান্ডের পরিকল্পনা প্রণয়ন ও সমন্বয় সাধন করিবেন। (৪) একাডেমিক কাউন্সিল এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশ সাপেক্ষে, বিভাগীয় প্রধান তাঁহার বিভাগে শিক্ষাদান ও গবেষণা সংগঠন ও পরিচালনার জন্য ডিনের নিকট দায়ী থাকিবেন। (৫) প্রত্যেক বিভাগ সংশি(পরফ:০)ষ্ট বিভাগীয় প্রধানের সাধারণ তত্ত্বাবধানে পরিচালিত হইবে এবং বিভাগীয় প্রধান বিভাগের রুটিন কার্যাদি সম্পাদন করিবেন। (৬) বিভাগের নীতি নির্ধারণ বিষয়াদি বিভাগীয় একাডেমিক কমিটি এবং বিভাগীয় প(পরফ:০)্যানিং কমিটির আওতাভুক্ত থাকিবে। (৭) বিভাগের সকল শিক্ষক সমন্বয়ে একাডেমিক কমিটি গঠিত হইবে এবং উক্ত কমিটি নিম্নবর্ণিত কার্যাদি সম্পাদন করিবে, যথা: — (ক) ছাত্র ভর্তি; (খ) পাঠ্যসূচী; (গ) পরীক্ষা; (ঘ) শিক্ষাদান; এবং (ঙ) ছাত্র-ছাত্রীদের শিক্ষা-সহায়ক কার্যাবলী। (৮) জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগের মোট শিক্ষক সংখ্যার এক-তৃতীয়াংশ শিক্ষকের সমন্বয়ে ২ (দুই) বছরের জন্য বিভাগীয় প(পরফ:০)্যানিং কমিটি গঠিত হইবে: তবে শর্ত থাকে যে, উক্ত কমিটির সদস্য সংখ্যা অন্যূন ৩ (তিন) জন হইতে হইবে। (৯) প(পরফ:০)্যানিং কমিটি নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করিবে, যথা: — (ক) বিভাগের সম্প্রসারণ; এবং (খ) শিক্ষক, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের প্রস্তাব।

তফসিল, ক্রমিক ১৪

১৪। পরিচালক (অর্থ ও হিসাব)। - (১) ভাইস-চ্যান্সেলরের সুপারিশক্রমে, শিক্ষা প্রশাসন ও হিসাব কর্মকান্ডে অভিজ্ঞতার ভিত্তিতে ন্যূনতম সহযোগী অধ্যাপক পদমর্যদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য পরিচালক (অর্থ ও হিসাব) নিযুক্ত হইবেন। (২) পরিচালক (অর্থ ও হিসাব) এর দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে।

তফসিল, ক্রমিক ১৫

১৫। পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন) । - (১) ভাইস-চ্যান্সেলরের সুপারিশক্রমে, শিক্ষা, পরিকল্পনা ও উন্নয়ন কর্মকান্ডে অভিজ্ঞতাসম্পন্ন ন্যূনতম সহযোগী অধ্যাপক পদমর্যদার কোন শিক্ষক বা সমপদমর্যাদার কোন সরকারি কর্মকর্তা সিন্ডিকেট কর্তৃক ২(দুই) বৎসরের জন্য পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন) নিযুক্ত হইবেন । (২) পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও মূল্যায়ন) এর দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে ।

তফসিল, ক্রমিক ১৬

১৬। প্রক্টর ও সহকারী প্রক্টর । - (১) ভাইস-চ্যান্সেলরের সুপারিশক্রমে, শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে ন্যূনতম সহযোগী অধ্যাপক পদমর্যদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য ১ (এক) জন প্রক্টর এবং প্রয়োজনে, সহকারী অধ্যাপক পদমর্যদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে এক বা একাধিক সহকারী প্রক্টর নিযুক্ত হইবেন। (২) প্রক্টর ও সহকারী প্রক্টরের, যদি থাকে, দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে।

তফসিল, ক্রমিক ১৭

১৭। আর্থিক সুবিধা । - (১) কোন শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীকে তাহার উপর অর্পিত দায়িত্ব সফলতার সহিত সম্পাদনের স্বীকৃতিস্বরূপ অনার্জিত বেতন বৃদ্ধি প্রদান করা যাইবে। (২) বিশ্ববিদ্যালয়ের যে সকল দায়িত্বের জন্য আর্থিক সুবিধা প্রদান করা যাইবে সেই সকল দায়িত্বের মধ্য হইতে একসঙ্গে একাধিক দায়িত্ব কোন শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীকে প্রদান করা যাইবে না।

তফসিল, ক্রমিক ১৮

১৮। অবসর । - বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ৬৫ বৎসর এবং কর্মকর্তা ও কর্মচারী ৬০ বৎসর বয়স পূর্তিতে অবসর গ্রহণ করিবেন।

তফসিল, ক্রমিক ১৯

১৯। আনুতোষিক । - কোন শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী অন্যূন ৫ (পাঁচ) বৎসর কিছু দশ বৎসরের কম চাকুরী করিবার পর চাকুরী হইতে অবসর গ্রহণ বা পদত্যাগ করিলে বা পদ অবলুপ্তির কারণে তাহার চাকুরীর অবসান ঘটিলে বা তাহার মৃত্যু হইলে, তাহাকে বা তাহার পরিবারকে তিনি যত বৎসরের চাকুরী করিয়াছেন উহার প্রতি পূর্ণ বৎসরের জন্য দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তাহার সর্বশেষ গৃহীত বা প্রাপ্য মাসিক মূল বেতনের হার অনুযায়ী সমপরিমাণ অর্থ আনুতোষিক হিসাবে প্রদান করা হইবে।

তফসিল, ক্রমিক ২০

২০। অবসর ভাতা । - কোন শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী অন্যূন ১০ (দশ) বৎসর চাকুরী করিবার পর অবসর গ্রহণ বা পদত্যাগ করিলে অথবা তাহার মৃত্যু হইলে, বা পদ অবলুপ্তির কারণে তাহার চাকুরীর অবসান ঘটিলে অনুরূপ ক্ষেত্রে কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী সম্পর্কে সরকার সময় সময় অবসর ভাতার যে হার নির্ধারণ করিবে সেই হারে তাহাকে বা তাহার মৃত্যু হইলে, তাহার পরিবারকে অবসর ভাতা প্রদান করা হইবে।

তফসিল, ক্রমিক ২১

২১। সাধারণ ভবিষ্য তহবিল । - (১) বিশ্ববিদ্যালয় উহার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি সাধারণ ভবিষ্য তহবিল গঠন করিবে এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপ-অনুচ্ছেদ (২)- এর বিধান মোতাবেক উক্ত তহবিলে চাঁদা প্রদান করিবেন। (২) সরকার কর্তৃক উহার কর্মকর্তা ও কর্মচারীদের ভবিষ্য তহবিল সম্পর্কে প্রণীত বিধিমালা, প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।

তফসিল, ক্রমিক ২২

২২। কল্যাণ তহবিল, ট্রাস্টি বোর্ড ও তহবিল ব্যবস্থাপনা । - (১) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বিনা বেতনে ছুটিকালীন সময় ব্যতিত কর্মরত থাকাকালীন সকল সময়ের জন্য মাসিক ভিত্তিতে কল্যাণ তহবিলে চাঁদা প্রদান করিবেন, তবে নিম্নবর্ণিত ব্যক্তিগণ কর্তৃক কোন চাঁদা প্রদেয় হইবে না, যথাঃ — (ক) ৬০ (ষাট) বৎসরের বেশী বয়সে কোন ব্যক্তি নিয়োগপ্রাপ্ত হইলে সেই ব্যক্তি; (খ) সরকার কর্তৃক প্রেষণে নিয়োজিত ব্যক্তি; (গ) খন্ডকালীন ভিত্তিতে নিয়োজিত ব্যক্তি; (ঘ) অস্থায়ী ভিত্তিতে অথবা ছুটিজনিত শূন্য পদে নিয়োজিত ব্যক্তি; এবং (ঙ) সরকার বা কোন সংবিধিবদ্ধ সংস্থা হইতে পেনশনভোগী ব্যক্তি। (২) কল্যাণ তহবিলে চাঁদা প্রদানের হার হইবে নিম্নরূপ, যথাঃ — (ক) শিক্ষক, মূল বেতনের ১%; (খ) প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, মূল বেতনের ০.২৫%; (গ) তৃতীয় শ্রেণীর কর্মচারী, মূল বেতনের ০.২৫%; এবং (ঘ) চতুর্থ শ্রেণীর কর্মচারী, মূল বেতনের ০.১২৫%। তবে শর্ত থাকে যে, ট্রাস্টি বোর্ড, সময় সময় সিন্ডিকেটের সম্মতিক্রমে, উক্ত হার পরিবর্তন করিতে পারিবে। (৩) নিম্নবর্ণিত উৎসগুলি হইতে প্রাপ্ত অর্থ সমন্বয়ে কল্যাণ তহবিল গঠিত হইবে, যথা: — (ক) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের মাসিক বেতন বিল হইতে তহবিলের চাঁদা হিসাবে আদায়কৃত অর্থ; (খ) বিশ্ববিদ্যালয় হইতে প্রাপ্ত অনুদান; (গ) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; এবং (ঘ) কল্যাণ তহবিলের অর্থ বিনিয়োগের ফলে প্রাপ্ত মুনাফা এবং সুদসহ সকল আয়। (৪) কোন তফসিলি ব্যাংকে কল্যাণ তহবিলের নামে একটি হিসাব খাত খুলিয়া তহবিলের সকল অর্থ উক্ত হিসাবে জমা করিতে হইবে; ট্রাস্টি বোর্ড হইতে ক্ষমতাপ্রাপ্ত এক বা একাধিক ব্যক্তি ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ও তৎকর্তৃক আরোপিত কোন শর্ত থাকিলে তাহা সাপেক্ষে, উক্ত হিসাব হইতে টাকা উত্তোলনসহ উহা পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করিবেন; তহবিলের টাকা প্রতি মাসের প্রথমার্ধে উক্ত হিসাবে জমা করিতে হইবে। (৫) ট্রেজারার প্রতি অর্থ বৎসরে কল্যাণ তহবিলের সুবিধাভোগীগণকে প্রদেয় অর্থের সম্ভাব্য পরিমাণ আনুমানিক হিসাবের ভিত্তিতে নির্ধারণ করিবেন এবং সংবিধি ২৪(৪) এ উলি(পরফ:০)খিত হিসাব হইতে উক্ত পরিমাণ অর্থের অতিরিক্ত অর্থ সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত সিকিউরিটিতে বিনিয়োগ করিতে হইবে; এই বিনিয়োগ বিশ্ববিদ্যালয়ের নামে হইবে, তবে কোন সিকিউরিটিতে কি পরিমাণ অর্থ কি শর্তে বিনিয়োগ করা হইবে তাহা ট্রাস্টি বোর্ড নির্ধারণ করিবে। (৬) ট্রেজারার অর্থ কমিটি কর্তৃক নির্ধারিত ফরমে তহবিলের সকল অর্থের হিসাব-নিকাশ সুষ্ঠুভাবে সংরক্ষণ করিবেন এবং উক্ত হিসাব-নিকাশ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হিসাব-নিকাশে ন্যায় একই সঙ্গে সরকার নিরীক্ষা করিতে পারিবে। (৭) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত একটি ট্রাস্টি বোর্ড কর্তৃক কল্যাণ তহবিল পরিচালিত হইব, যথা: — (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর, (গ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত সিন্ডিকেটের ১ (এক) জন সদস্য; (ঘ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত ২ (দুই) জন সদস্য; (ঙ) রেজিস্ট্রার; (চ) পরিচালক (অর্থ ও হিসাব); এবং (ছ) ট্রেজারার, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (৮) কল্যাণ তহবিল হইতে আর্থিক মঞ্জুরী পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বা তাহাদের পরিবারবর্গের দাবী মিটানো, মঞ্জুরী অনুমোদন এবং তহবিলের অর্থ ও অন্যান্য সম্পদের যথাযথ প্রয়োগ ও ব্যবস্থাপনার উদ্দেশ্যে সংশি(পরফ:০)ষ্ট ব্যয়সহ প্রয়োজনীয় এবং আনুষংগিক সকল কাজ করিবার বা করাইবার ক্ষমতা ট্রাস্টি বোর্ডের থাকিবে; এবং ট্রাস্টি বোর্ড এই আইন, তদাধীন প্রণীত অন্যান্য বিধি এবং এই সংবিধি অনুসারে এই ক্ষমতা প্রয়োগ করিবে। (৯) ট্রাস্টি বোর্ডের সভা বোর্ডের সভাপতি কর্তৃক নির্ধারিত সময়ে ও স্থানে অনুষ্ঠিত হইবে। (১০) নিম্নবর্ণিত ক্ষেত্রে তহবিল হইতে আর্থিক মঞ্জুরী প্রদান করা যাইবে, যথা: — (ক) বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী দৈহিক বা মানসিক বৈকল্যের কারণে চাকুরীচ্যুত হইলে, তাহাকে, অথবা তাহার মৃত্যু হইলে, তাহার পরিবারকে; (খ) চাকুরীরত থাকাকালে কোন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মৃত্যু হইলে, তাহার পরিবারকে; (গ) কোন শিক্ষক বা প্রশিক্ষকের বয়স ৬৫ (পঁয়ষট্রি) বৎসর পূর্ণ হওয়ার পূর্বে এবং কর্মকর্তা বা কর্মচারীর বয়স ৬০ (ষাট) বৎসর পূর্ণ হওয়ার পূর্বেই তিনি অবসর গ্রহণ করিলে এবং তিনি ট্রাস্টি বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত সময়কাল চাকুরী করিয়া থাকিলে, তাহাকে বা তাহার পরিবারকে; এবং (ঘ) শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীরদের জন্য কল্যাণকর হয় এমন যে কোন উদ্দেশ্যে, যাহা ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত হইবে: তবে শর্ত থাকে যে, (অ) এইরূপ আর্থিক মঞ্জুরী অনধিক ১০ (দশ) বৎসর মেয়াদের জন্য প্রদেয় হইবে অথবা উক্ত শিক্ষক জীবিত থাকিলে যে তারিখে তাহার বয়স ৬৫ (পঁয়ষট্রি) বৎসর পূর্ণ হইবে, কর্মকর্তা বা কর্মচারী জীবিত থাকিলে যে তারিখে তাহার বয়স ৬০ (ষাট) বৎসর পূর্ণ হইবে সেই তারিখ পর্যন্ত এই দুইয়ের মধ্যে যে মেয়াদ কম হয় সেই মেয়াদের জন্য ; (আ) কোন শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী আর্থিক মঞ্জুরী আংশিকভাবে উত্তোলন করিবার পর মৃত্যুবরণ করিলে যেদিন তিনি উক্ত মঞ্জুরী প্রথম উত্তোলন করিয়াছিলেন সেইদিন হইতে উক্ত ১০ (দশ) বৎসর মেয়াদ গণনা করা হইবে। (ই) কোন শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর পরিবারের এই উপ-অনুচ্ছেদের অধীন আর্থিক কোন বিধানের ব্যাখ্যার প্রয়োজন দেখা দিলে বিষয়টির উপর সিন্ডিকেটের প্রতিবেদনসহ উহা চ্যান্সেলরের নিকট প্রেরণ করিতে হইবে এবং এতদ্‌বিষয়ে চ্যান্সেলরের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে। (১১) এই অনুচ্ছেদ অনুসারে যে সকল বিষয় ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত হইবে সেই সকল বিষয়ে এবং এই অনুচ্ছেদের উদ্দেশ্যে বাস্তবায়নকল্পে ট্রাস্টি বোর্ড লিখিত আদেশ দ্বারা প্রয়োজনীয় ও আনুষংগিক ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।

তফসিল, ক্রমিক ২৩

২৩। কর্তৃপক্ষের সভার কোরাম । - অন্য কোনভাবে কর্তৃপক্ষের সভার কোরাম নির্ধারণ করা না হইলে, কোন কর্তৃপক্ষের সভায় উহার মোট সদস্য সংখ্যার এক-তৃতীয়াংশের উপস্থিতি দ্বারা সংশি(পরফ:০)ষ্ট সভার কোরাম হইবে এবং এই বিষয়ে প্রত্যেক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা হিসাবে গণনা করা হইবে।

তফসিল, ক্রমিক ২৪

২৪। বিশ্ববিদ্যালয় এবং অঙ্গীভূত বা অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা । - বিশ্ববিদ্যালয় একাডেমিক বিষয়ে, অঙ্গীভূত বা অধিভুক্ত একাডেমি, ইনস্টিটিউট, কেন্দ্রে বা প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রকারী সংস্থা হইবে এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষা প্রশাসন সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করিবে, তবে আর্থিক ব্যবস্থাপনা সরকারি বিধি- বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হইবে।

তফসিল, ক্রমিক ২৫

২৫। সংবিধির ব্যাখ্যা । - এই সংবিধির কোন বিধানের ব্যাখ্যার প্রয়োজন দেখা দিলে বিষয়টির উপর সিন্ডিকেটের প্রতিবেদনসহ উহা চ্যান্সেলরের নিকট প্রেরণ করিতে হইবে এবং এতদ্‌বিষয়ে চ্যান্সেলরের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।

End of তফসিল to তফসিল, ক্রমিক ২৫.

সূচিপত্র দেখুন: [বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি] আইন, ২০১৩